অনুমান করতে পারেন, একটা ঘড়ির দাম হতে পারে ১ কোটি ২৩ লাখ ৫৮ হাজার টাকা! রোনালদো নামে এমন দামিই ঘড়ি বাজারে নিয়ে এসেছে আমেরিকার বিশ্বখ্যাত জুয়েলারি ও হাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদের আকারিয়া প্লাজায় জ্যাকব অ্যান্ড কো কোম্পানি তাদের শো রুম খুলেছে। সেই শো রুমের উদ্বোধণী অনুষ্ঠানে গিয়েছিলেন সৌদি ক্লাব আল নাসরের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। ওই শো রুমে পর্তুগিজ তারকার উপস্থিতিটাকে স্মরণীয় করে রাখতে ৯২ হাজার পাউন্ডের বিশেষ ডিজাইনের এই ঘড়িতে বাজারে নিয়ে আসা।
আল নাসর তারকার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ঘড়ির ডিজাইন। সবুজ রঙের ডায়ালে বসানো আছে ২৬টি সাদা রঙের ডায়মন্ড। আর আছে রোনালদোর সেই চিরচেনা ``সিউউ'' উৎযাপন। আছে সিআরসেভেন লোগোও।
শুধু রোনালদোর জন্যই এই ঘড়ি নয়, আগ্রহী যে কেউই গাটের টাকা খরচ করে কিনতে পারবেন এটি। রোনালদো থিমের এই ঘড়ির চারটি সংস্করণ বাজারে আনছে জ্যাকব অ্যান্ড কো। সবচেয়ে দামিটির দাম পড়বে ১ লক্ষ ১৫ হাজার পাউন্ড! টাকায় অর্থের অঙ্কটা প্রায় কোটি ৫৪ লাখ!
জ্যাকব অ্যান্ড কো-এর সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্ক রোনালদো। কোম্পানিটির শুভেচ্ছাদ্যূতও তিনি। ক্লাব ফুটবলে তার ঠিকানা যখন সৌদি, আর সেই দেশেই যখন রোনালদো উদ্বোধন করছেন অ্যান্ড কো-এর শাখা, তো পর্তুগিজ তারকার এমন উপহারই প্রাপ্য।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে