ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য রোমারিও। ক্লাব ফুটবলেও শিরোপা জিতেছেন ভূরিভূরি। চাওয়া-পাওয়ার আর কিছু বাকি তো থাকার কথা নয়। বয়সও হয়ে গেছে ৫৮। তবে ‘বয়স শুধুই একটি সংখ্যা’—বহুল প্রচলিত এই বাংলা প্রবাদ হয়তো মনেপ্রাণে বিশ্বাস করেন রোমারিও। ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার তাই আবারও চান ফিরতে।
আমেরিকা আরজে ক্লাবের হয়ে ২০০৯ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ারের সবশেষ ম্যাচ খেলেন রোমারিও। ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবলার এ বছরের ফেব্রুয়ারিতেই হয়েছেন ক্লাবটির সভাপতি। আমেরিকা আরজে ক্লাবেই এ বছর চুক্তিবদ্ধ হয়েছেন রোমারিওর ছেলে রোমারিনহো। ছেলের সঙ্গে খেলতে ১৫ বছর পর অবসর ভেঙে ফেরার পরিকল্পনা রোমারিওর। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী ফুটবলার গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন। ব্রাজিলের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘গ্লোবো’ এমন খবর জানিয়েছে। আমেরিকা আরজে ক্লাবটি দ্বিতীয় বিভাগের ক্যারিওকা চ্যাম্পিয়নশিপে খেলবে এবার। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ১৯৯৪ বিশ্বজয়ী কিংবদন্তি লেখেন, ‘স্পষ্ট করে বলতে চাই যে চ্যাম্পিয়নশিপে পুরোপুরি খেলব না। তবে আমার ভালোবাসার দল মেকাওয়ের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে চাই। আমি আরও এক স্বপ্ন পূরণ করতে চাই। সেটা হলো, আমার ছেলের সঙ্গে খেলতে চাই।’
ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোমারিও আছেন ৪ নম্বরে। আন্তর্জাতিক ফুটবলে ৭১ ম্যাচ খেলে তিনি করেন ৫৫ গোল। ৭৯ গোল করে ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের কীর্তি নেইমারের। ৭৭ ও ৬২ গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২ ও ৩ আছেন পেলে ও রোনালদো। সেলেসাওদের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলে রোমারিওর সঙ্গে ছিলেন কাফু, দুঙ্গার মতো তারকারাও। ফাইনালে ইতালির সঙ্গে ম্যাচ প্রথমে গোলশূন্য ড্র হয়। পেনাল্টি শ্যুটআউটে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। একটি করে গোল করেন দুঙ্গা ও রোমারিও। সেলেসাওদের জার্সিতে দুবার কোপা আমেরিকা ও একটি ফিফা কনফেডারেশনস কাপ জেতেন রোমারিও। ভাস্কো দা গামা, ফ্ল্যামেঙ্গো, আমেরিকা আরজের শিরোপায় ভর্তি রোমারিওর শোকেস। বার্সেলোনার হয়ে লা লিগা জয়ের কীর্তিও রয়েছে তাঁর।
২০০৯ সালে অবসরের পর ২০১০ সালে রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় রোমারিওর। ২০১৪ সালে সিনেটের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ১৮ মে পেত্রোপলিসের বিপক্ষে এটু ক্যারিওকা রাউন্ডে খেলবে আমেরিকা। গুলিট কুতিনহো স্টেডিয়ামে হবে ম্যাচটি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে