রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্যারিসে প্রথম লেগের ম্যাচটা লিওনেল মেসির জন্য ভুলে যাওয়ার মতোই ছিল। পেনাল্টি মিস করে সেদিন খলনায়ক হওয়ার অপেক্ষায় ছিলেন মেসি। শেষ পর্যন্ত মেসিকে সেদিন উদ্ধার করেন কিলিয়ান এমবাপ্পে। সেদিনের বেদনা মাদ্রিদে পুষিয়ে নেওয়ার সুযোগ এসেছিল মেসির সামনে। তবে এবারও পারেননি আর্জেন্টাইন মহাতারকা। রিয়ালের বিপক্ষে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।
সান্তিয়াগো বার্নাব্যুয়ে হুটহাট ঝলক দেখালেও, ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো বেশি কিছু করতে পারেননি মেসি। করিম বেনজেমার নৈপুণ্যে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। আর এ ম্যাচ দিয়ে মেসি সাক্ষী হয়েছেন চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির আরেকটি বিদায়ের। পাশাপাশি এই হারের পর সামনে এসেছে রিয়ালের বিপক্ষে মেসির সাম্প্রতিক ব্যর্থতার চিত্রও।
পিএসজি ও বার্সেলোনার হয়ে শেষ ৯ ম্যাচে রিয়ালের বিপক্ষে খেলতে নেমে কোনো গোল করতে পারেননি মেসি। শুধু গোলই নয়, এই ৯ ম্যাচে কোনো অ্যাসিস্টও করতে পারেননি তিনি। অথচ একটা সময় ছিল, যখন রিয়ালের বিপক্ষে দাপুটে খেলে একাই ভাগ্য বদলে দিতেন মেসি।
রিয়ালের বিপক্ষে কোনো গোলে মেসির সর্বশেষ সম্পৃক্ততা দেখা গেছে ২০১৮ সালের মে মাসে। ন্যু ক্যাম্পের সেই ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল বার্সা। সেই ম্যাচের পর থেকে শুরু হয় মেসির গোলখরা। সর্বশেষ ৯ ম্যাচ বাদ দিলে রিয়ালের বিপক্ষে এখন পর্যন্ত ২৬ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন মেসি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে