চোট যেন এবার ভালোই ভোগাচ্ছে লিওনেল মেসিকে। ইন্টার মায়ামির আগের ম্যাচে টরন্টোর বিপক্ষে পুরোটা খেলতে পারেননি তিনি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই মাংসপেশির চোটে পড়ে অর্ধেক সময় খেলার আগেই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। আর ইন্টার মায়ামির জার্সিতে আজ তো খেলাই হয়নি তাঁর। জিততে পারেনি তাঁর দলও।
এক্সপ্লোরিয়া স্টেডিয়ামে আজ এমএলএসে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল অরলান্ডো সিটি। এই ম্যাচেও সমানে সমানে লড়াই করেছিল দুই দল। মায়ামি বল দখলে রেখেছিল ৪৮ শতাংশ ও ৫২ শতাংশ বল দখলে রেখেছিল অরলান্ডো সিটি। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামির শট ছিল ৫টি আর ৬টি শট নিয়েছিল অরলান্ডো। ১৬ মিনিটে অরলান্ডোর মিডফিল্ডার ইভান আনগুলো শট করতে গেলে মায়ামির ডিফেন্ডাররা তা প্রতিহত করেন। এরপর ২৬ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। ডিক্সন আরোয়োর অ্যাসিস্টে শট নিয়েছিলেন লিওনার্দো কাম্পানা। তবে মায়ামি গোলরক্ষক পেড্রো ক্যালেন্ডার তা ঠেকিয়ে দিয়েছেন। এরপর ২৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অরলান্ডো। রদ্রিগো ক্লেজেল হেড দিলেও তা গোলবারের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়।
প্রথমার্ধে দুটো দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। কখনো ফিনিশিং দুর্বলতা, কখনো বা গোলরক্ষকদের দৃঢ়তায় গোল করা সম্ভব হয়নি। যার মধ্যে ৪২ মিনিটে মায়ামিকে এগিয়ে নেওয়ার আরও একটি সুযোগ পেয়েছিলেন কাম্পানা। রবার্ট টেলরের ক্রস থেকে হেড করেন কাম্পানা। আর সেই শট ঠেকিয়ে দেন অরলান্ডো গোলরক্ষক। প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৫২ মিনিটে বাঁ পায়ের শটে গোল করেন ডেভিড রুইজ। এরপর ৫৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল অরলান্ডো। তবে মার্টিন ওজেদার শট ঠেকিয়ে দেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এরপর সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি অরলান্ডোর। ৬৬ মিনিটে ডান পায়ের শটে গোল করেন অরলান্ডোর ফরোয়ার্ড ডানকান ম্যাকগোয়ার।
সমতায় ফেরার পর দুটো দলই এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করে। ৭০ মিনিটে লিওনার্দো কাম্পানার অ্যাসিস্টে শট নিয়েছিলেন রবার্ট টেলর। মায়ামির এই শট ঠেকিয়ে দেন অরলান্ডো গোলরক্ষক। এরপর ৭৭ মিনিটে রাফায়েল সান্তোসের ক্রসে হেড করেন ফাকুন্দো তরেস। অরলান্ডোর নিশ্চিত গোলও আটকে যায় মায়ামি গোলরক্ষকের দৃঢ়তায়। ৮৯ মিনিটে অরলান্ডোর আরও এক গোল হয়নি মায়ামি গোলরক্ষকের দুর্দান্ত সেভে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় অরলান্ডো-মায়ামি ম্যাচ।
১-১ গোলে ড্র হওয়ায় প্লে-অফে খেলা একটু কঠিনই হয়ে গেছে মায়ামির। ২৯ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ১৫ হারে ৩২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৯-এ থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩৫। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে