ঘাড়ে নিশ্বাস ফেলছিল রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দূরত্বটা কিছুটা বাড়াল বার্সেলোনা। নিজেদের মাঠে লা লিগায় ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত রইল কাতালানরা। ফরোয়ার্ড ফেরান তোরেস ১১ মিনিটের গোলে এগিয়ে যায় বার্সা। আলেহান্দ্রো বালদের ক্রসে ছয় গজ বক্সের ভেতর থেকে প্রথম স্পর্শেই জালে বল ঠেলে দেন তিনি।
ফাউলের শিকার হয়ে ১০ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। বিরতির পর রবার্তো লেভানদোভস্কি বেশ কাছ থেকে নেওয়া হেডে জাল কাঁপান ৭৭ মিনিটে। গত ডিসেম্বরের শেষ দিক থেকে অপরাজিত বার্সা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা একমাত্র দল হিসেবে ২০২৫ সালে কোনো ম্যাচ হারেনি হান্সি ফ্লিকের শিষ্যরা।
লা লিগায় ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। সমান ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে তিনে। লিগে এখনো ১০ ম্যাচ বাকি। বেশ জমে উঠেছে শীর্ষ তিন দলের শিরোপা লড়াই। ম্যাচ শেষে তোরেস বলেছেন, ‘এখন থেকে প্রতিটি ম্যাচ ফাইনাল। আজকেও আলাদা কিছু ছিল না। আমরা দ্রুত এর সমাধান করলাম এবং ভালোভাবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তিন পয়েন্ট, আমরা এগিয়ে যাচ্ছি।’
গত ৮ মার্চ কাতালান ক্লাবের ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়ার আকস্মিক মৃত্যুতে স্থগিত হওয়া ম্যাচের দলে বড়সড় পরিবর্তন আনা হয়। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরা খেলোয়াড়দের ফিটনেস এবং চোটের কারণে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়রা অনুপস্থিত ছিলেন।
শুরুতে লেভানদোভস্কি ও রাফিনিয়ার জায়গা হয়েছিল বেঞ্চে। তবুও বার্সা ছন্দ হারায়নি। ওসাসুনা তো লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি। তবে চিন্তা বাড়াল দানি ওলমোর চোট। পেশির চোটে আগেভাগেই মাঠ ছাড়তে হয়েছে এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে। পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে আছে ওসাসুনা।
ম্যাচশেষে বার্সা কোচও ফ্লিকের কণ্ঠেও ছিল ওলমোর চোটের চিন্তা, ‘আমরা যে অবস্থায় আছি, সেখান থেকেই আজ সেরাটা করেছি। এই ম্যাচ খেলার জন্য দিনটা ঠিক ছিল না। আন্তর্জাতিক বিরতির পর এটা ভালো ছিল না। আমাদের আরও তিন পয়েন্ট এসেছে। কিন্তু দানির চোট আমরা বড় খেসারত দিয়েছি। এটা ভালো নয়।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে