ঢাকা: চার বছরের পরিবর্তে দুই বছর বিরতিতে বিশ্বকাপ আয়োজন করতে ফিফাকে প্রস্তাব দিয়েছিল সৌদি আরব ফুটবল (সাফ)। কাল জুরিখে ফিফার বার্ষিক সভায় প্রস্তাবটি ওঠানো হলে সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো সেটিকে স্বাগত জানিয়েছেন। প্রস্তাবটি নিয়ে তিনি ভেবে দেখবেন বলেও জানিয়েছেন।
সাফের সভাপতি ইয়াসের আল মিসেহাল কাল ফিফার বার্ষিক সভায় বলেছেন, ‘ফুটবল কঠিন এক পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। করোনার কারণে ফুটবল ব্যাপকভাবে বাধাগ্রস্তও হচ্ছে। খেলাটিকে বৈশ্বিকভাবে আরও কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটা নিয়ে ভাবার সময় এসেছে। বর্তমানে চার বছর বিরতিতে যে বিশ্বকাপ চলছে তা নিয়েও চিন্তা করতে হবে।’
এ প্রেক্ষিতে ইয়াসেরের দুই বছর বিরতিতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ১৮৮টি দেশের মধ্যে ১৬৬টি দেশ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, যেখানে ২২টি দেশ দিয়েছে ‘না’ ভোট।
এই ভোট দেখে ইনফান্তিনোও বেশ আনন্দিত। সভা শেষে ইনফান্তিনো প্রতিবেদকদের জানিয়েছেন, ‘আমি কি ভাবছি, তার চেয়েও বড় কথা গবেষণার ফল কি আসে। আমাদের ব্যাপারটি নিয়ে খোলা মনে ভাবতে হবে। বিশ্বকাপ যে কতটা মর্যাদাপূর্ণ সেটা আমরা সবাই জানি।’
দুই বছর বিরতিতে বিশ্বকাপ আয়োজন করতে হলে ফুটবলের সূচি পরিবর্তন করতে হবে বলেও মন্তব্য করেছেন ইনফান্তিনো।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে