Ajker Patrika

চ্যাম্পিয়ন্স লিগে কার প্রতিপক্ষ কে? 

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৮: ০৭
চ্যাম্পিয়ন্স লিগে কার প্রতিপক্ষ কে? 

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের শেষে ইংলিশ ক্লাবগুলোর আধিপত্য দেখা গেছে দীর্ঘ দিন পর। এক লিগ থেকে সর্বোচ্চ চারটি দলই নক আউট পর্বে স্থান পেয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের নকআউট পর্ব। শিরোপা জয়ের মিশনে কার প্রতিপক্ষে দেখে নেয়া যাক। 

লাইপজিগ-ম্যানচেস্টার সিটি
জার্মান বুন্দেসলিগার সাম্প্রতিক ঝলক লাইপজিগের প্রতিপক্ষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গার্দিওলার দলকে বলা হচ্ছে শিরোপা জেতার জন্য এবারকার মতো পরিপূর্ণ দল আগে কখনও ছিলো না। আগুয়েরোর চলে যাওয়ার পর একজন পরিপূর্ণ স্ট্রাইকারের অভাব বোধ করছিলো সমর্থক ও ফুটবল বিশেষজ্ঞরা। এবার সে শূণ্যতাও পুরন হয়েছে আর্লিং হালান্দকে পেয়ে। দারুণ ফর্মে আছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। লাইপজিগও আছে দলীয় দারুণ ফর্মে। দুই দলের দারুণ প্রতিদ্বন্দ্বীতাই আশা করবে ফুটবল ভক্তরা। 

ক্লাব ব্রুগ-বেনফিকা
বেলজিয়ান ক্লাব ব্রুগের প্রতিদ্বন্দ্বী হয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। যারা কীনা গ্রুপ পর্বে পিএসজির মতো ক্লাবকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেছিলো। ফলে লড়াইটা যে সমানে সমানেই হবে তা আর বলার অপেক্ষাই রাখে না। 

লিভারপুল-রিয়াল মাদ্রিদ
নকআউট পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ ম্যাচ। গত কয়েক বছরে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়ে মাঠ ও মাঠের বাইরের কর্মকাণ্ডে যথেষ্ঠ উত্তেজনা ছড়িয়েছে দুই জায়ান্টের ম্যাচ। এবারও তার কমতি হবার কোনও লক্ষণ নেই বলেই মনে করা হচ্ছে। 

এসি মিলান-টটেনহাম হটস্পার
দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে স্থান পেয়েছে ইটালিয়ান চ্যাম্পিয়ন এসি মিলান। উল্টোদিকে ঘরোয়া লিগে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই আন্তোনিও কন্তের টটেনহাম। মাঠের খেলার পাশাপাশি দুই ইটালিয়ান কোচের ডাগআউটের খেলাও জমে উঠবে আশা করছে ফুটবল অনুরাগিরা। 

এইনথ্রেঙ্ক ফ্রাঙ্কফুর্ট-নাপোলি
গত সিজনে ইউরোপা লিগে বার্সেলোনাকে বিদায় করে দিয়ে চমকের শুরু করেছিলো ফ্র্যাঙ্কফোর্ট। তারপর চ্যাম্পিয়ন হয়েই থামে তারা। এবার চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ ইটালিয়ান ঘরোয়া লিগে এখন পর্যন্ত অপরাজিত নাপোলি। লড়াই যে বেশ শক্তিশালীই হবে তা বুঝাই যাচ্ছে। 

বরুশিয়া ডর্টমুন্ড-চেলসি
বরুশিয়া ডর্টমুন্ডের মূল কাণ্ডারি হিসেবে আবির্ভুত হয়েছেন তরুণ ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। যার দিকে মনযোগ সব বড় বড় ইংলিশ ক্লাবের। আবারও ইংল্যান্ডে এসে তার ঝলক দেখানোর দারুন সুযোগ পাওয়া গেলো। চেলসির উত্থান-পতনের সুযোগ বরুশিয়া নিতেই চাইবে। 

ইন্টার মিলান-এফসি পর্তু
বার্সেলোনাকে দুই দফা হারিয়ে নিজেদের শক্তির ক্ষমতা জানান দিয়েছিলো ইন্টার মিলান। পর্তুগিজ ক্লাব পর্তুর বিপক্ষেও সেরাটাই খেলবে তারা। এমনটাই প্রত্যাশা তাদের। 

বায়ার্ন মিউনিখ-প্যারিস সেন্ট জার্মেই
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যে ধরনের ম্যাচগুলোর জন্য ফুটবল ভক্তরা অপেক্ষা করে তার মধ্য পড়বে বায়ার্ন মিউনিখ বনাম পিএসজির ম্যাচ। দুই দলই দারুণ ফর্মে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে। পিএসজির আছে বিশ্বসেরা একাধিক খেলোয়াড়ও। বায়ার্নও তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দারুণ এক দল হয়ে উঠেছে। টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচই হতে পারে এ দুই দলের লড়াই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত