
‘মাতৃভূমিতে স্বাগত হামজা’, ‘হামজা দ্য কিং’—এসব স্লোগানের মধ্যে অন্য কিছু শোনা প্রায় অসম্ভব। ফুটবল ভক্তদের এমন উন্মাদনা হামজা চৌধুরী শুধু নিজ চোখে দেখলেনই না, রোমাঞ্চিতও হলেন।
আজ সকাল ১১টা ৩৪ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। যদিও সংবাদমাধ্যমের সামনে আসতে প্রায় ঘণ্টা খানিক সময় লাগে তাঁর। ভিআইপি গেটের সামনে এতটাই ‘অস্বস্তিকর পরিবেশ’ ছিল যে হামজা দুই মিনিটও ঠিকমতো কথা বলতে পারেননি। তবে সেই দুই মিনিটেই ভারতকে হারানোর বার্তা দিলেন তিনি।
ভিড়ের মধ্যেই বিমানবন্দরে সাংবাদিকদের হামজা বলেন, ‘দেশে ফিরে ভালো লাগছে, আমি খুব রোমাঞ্চিত। আমার হৃদয় পরিপূর্ণ।'
হামজার বাংলাদেশ দলে অভিষেক হওয়ার কথা রয়েছে আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রথমে হট্টগোলের কারণে বুঝতেই পারেননি হামজা। পাল্টা জিজ্ঞেস করেন, ‘আমি বুঝছি না, বুঝছি না।’ এরপর আবার বুঝিয়ে বললে হামজা বলেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু। আমার বড় স্বপ্ন আছে। কোচ হাভিয়েরের সঙ্গে কাজ করব। ইনশা আল্লাহ আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু।’
কথা বলার পর আধ ঘণ্টার ভেতরই বিমানবন্দর ছেড়ে নিজ গ্রামের উদ্দেশে রওনা হন হামজা। আজ দিনের বাকিটা সময় হবিগঞ্জের স্নানঘাট গ্রামেই কাটাবেন তিনি। হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী বলেন, ‘আজ আমার জন্য অত্যন্ত গর্বের দিন। খুব ভালো লাগা কাজ করছে।’
হামজার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন গ্রামবাসীরা। দেওয়া হবে সংবর্ধনাও। কাল হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে। শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি। পরশু তাঁকে ও অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলন করবেন কোচ হাভিয়ের কাবরেরা।
এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল।

বাংলাদেশের হয়ে দুটি উইমেন’স সাফ জেতা গোলকিপার রুপনা চাকমাও এদিন ইস্ট বেঙ্গলের আক্রমণের সামনে খুব বেশি কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত চার গোলের হারেই শেষ হয় রাজশাহী স্টার্সের অভিষেক ম্যাচ। ‘এ’ গ্রুপের আয়োজক মালয়েশিয়ার সাবাহ এফসির বিপক্ষে আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ খেলবে রাজশাহী।
২১ মিনিট আগে
অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার টেস্ট খেলতে নেমেই সব আলো যেন নিজেদের দিকে কেড়ে নিলেন তানজিদ হাসান তামিম ও হাসান মাহমুদ। তামিম আলো ছড়িয়েছেন ব্যাটিংয়ে। আর হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ লণ্ডভণ্ড করে দিয়েছেন। ডারউইনে এই দুই ক্রিকেটারের পারফরম্যান্সে দেখে রীতিমতো মুগ্ধ পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আ
৩৮ মিনিট আগে
এই ডারউইনেই ২০০৩ সালে তিন দিনে ইনিংসে হেরেছিল বাংলাদেশ। সময়ের পরিক্রমায় ২৩ বছর পর পাল্টে গেছে অনেক কিছুই। বদলেছে বাংলাদেশও। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ এবার ডারউইনের ম্যারারা ওভালে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে। তাও দেড় দিন হাতে রেখে।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়েই বাংলাদেশ করল বাজিমাত। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ডারউইনে সাড়ে তিন দিনে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। অসাধারণ এই জয়ের পর ক্রিকেট বিশ্বে চলছে বাংলাদেশ বন্দনা। আকাশ চোপড়ার মতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ কঠিন জবাব দিয়েছে।
২ ঘণ্টা আগে