ইন্টার মিয়ামিতে এসে যেন প্রাণ ফিরে পেয়েছেন লিওনেল মেসি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সময়টাও উপভোগ করছেন মেসি। ফ্লোরিডায় প্রায় ১২০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
দ্য রিয়েল ডিল (টিআরডি) নামে এক ব্যবসায় আবাসন প্রকল্পের প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডার ফোর্ট লডারডেলের বে কলোনি অর্গানাইজেশনে সমুদ্রের কাছাকাছি একটি বিলাসবহুল ম্যানসন কিনছেন তিনি। বাড়িটির দাম ১০.৮ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১১৮ কোটি ৪০ লাখ টাকা। ব্রোয়ার্ড কাউন্টিতে অবস্থিত এই ম্যানসন মায়ামি থেকে ৪৫ কিলোমিটার উত্তরে। এই বাড়ির আয়তন ০.৪ একর (১৬০০ বর্গমিটার)। মেসি ও তাঁর পরিবারের ৯৭৬ বর্গমিটারের আট ঘরের একটি বাড়িতে থাকবেন। ম্যানসনের সঙ্গে ৫১ মিটার দৈর্ঘ্যের জাহাজ রাখার দুটি ডক রয়েছে। সমুদ্রমুখী একটি পুল রয়েছে। একটি করে জিম ও স্পা রয়েছে। ইতালির ঘরানার একটি রান্নাঘরও রয়েছে। ১৯৮৮ সালে তৈরি করা হয়েছে এই ম্যানসন। ইন্টার মায়ামির ড্রাইভ পিংক স্টেডিয়াম থেকে তা ৮ কিলোমিটার দূরে। মায়ামির অনুশীলন কেন্দ্রেরও কাছে।
এর আগে মেসির জন্য হোর্হে লুইস ভেলিজ নামে এক স্থপতি রাজকীয় বাড়ির নকশা করেছিলেন। বাড়িটির দাম প্রায় ৫৫০ কোটি টাকা। রাজকীয় এই বাড়ির দাম ৫০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৫৪৭ কোটি ১৩ লাখ টাকা। বাড়ির মেঝেতে সাদা রংয়ে লেখা থাকবে মেসির নাম। আর্জেন্টাইন এই ফুটবলারের বাড়িটি হবে এক দ্বীপে। বাড়িতে ২০টি গাড়ির গ্যারেজ থাকবে। তাছাড়া এই বাড়িতে থাকছে একটি করে গেমস রুম, হোম থিয়েটার, পুল ও একটি ফুটবল মাঠ। ফুটবল মাঠে মেসি ও তাঁর সন্তানেরা খেলতে পারবে।
ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জিতেছে মায়ামি। লিগস কাপে মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচে শেষ মুহূর্তে ফ্রি কিকে গোল পেয়েছিলেন তিনি। আর মেজর লিগ সকারে (এমএলএস) প্রথম ম্যাচে নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে গোল করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে