চোটের কারণে প্রাক মৌসুম সফরে ইন্টার মায়ামির মূল একাদশে মেসি হয়ে পড়েন অমাবশ্যার চাঁদ। সেখানে আজ ক্লাব প্রীতি ম্যাচে ডিআরভি পিংক স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। মেসিকে নিয়েই প্রধান একাদশ সাজায় মায়ামি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে দেখা যায় শৈশবের ক্লাবের ফুটবলারদের সঙ্গে খুনসুটি করতে। মায়ামির কাছে এটাই প্রাক মৌসুমের শেষ ম্যাচ। এই ম্যাচটিকেই বিশেষ মনে করছেন মেসি। কারণ শৈশবের ক্লাবের সঙ্গে দেখা করার এমন মুহূর্ত যে বারবার আসে না। আর্জেন্টিনার তারকা ফুটবলার ইনস্টাগ্রামে লিখে বলেন, ‘প্রাক মৌসুম শেষ করতে এটা ভেরি স্পেশাল ম্যাচ।’
ইন্টার মায়ামি-নিওয়েলস ওল্ড বয়েজ ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। মায়ামির গোল করেন ৬১ মিনিটে বদলি হিসেবে নামা শ্যানিডার বর্গেলিন। মেসি ৬০ মিনিট খেলেও পাননি গোলের দেখা। বরং বেশ কিছু গোলের সুযোগ মিস করেছেন। এমনকি তাঁর অ্যাসিস্ট থেকেও গোল করতে পারেননি মায়ামির সেন্ট্রাল মিডফিল্ডার দিয়েগো গোমেজ।
প্রাক মৌসুমে এবার ইন্টার মায়ামি ম্যাচ খেলেছে ৭ টি। ৭ ম্যাচে জিতেছে কেবল ১ ম্যাচ। ৪ ম্যাচ হেরেছে ও ড্র করেছে ২ ম্যাচ। যার মধ্যে আল নাসরের বিপক্ষে মায়ামি হেরেছে ৬-০ গোলে। তবে হংকং একাদশের বিপক্ষে যে ম্যাচ ইন্টার মায়ামি জিতেছে, সেই ম্যাচেই অনুপস্থিত ছিলেন মেসি। এ নিয়ে পরে অনেক সমালোচনা হয়েছে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে