সংবাদ সম্মেলনে প্রায় এক ঘণ্টা কথা বলেছেন জিয়ান্নি ইনফান্তিনো। জন্মসূত্রে তিনি নিজে সুইস নাগরিক। একজন ইউরোপিয়ান হয়েও কাতারের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ তুলে ইউরোপিয়ানদের ক্ষমা চাইতে বলেছেন ফিফা সভাপতি।
আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। টুর্নামেন্টের আগেই কাতার বিশ্বকাপের অনেকখানি আকর্ষণ নষ্ট হয়ে গেছে প্রবাসী শ্রমিকদের প্রতি কাতারের নিষ্ঠুর আচরণ আর হাজার হাজার শ্রমিক মৃত্যুর খবরে। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাদের প্রতিবেদনে বলেছিল, বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক হওয়ার পর থেকে ৬,৫০০ অভিবাসী শ্রমিক নিহত হয়েছে। সমকামীদের অধিকার খর্ব করার অভিযোগে পশ্চিমাদের তোপের মুখে কাতার।
পশ্চিমাদের এমন সব অভিযোগে প্রতিবারই অস্বীকার করে গেছে কাতার সরকার। দেশটির পাল্টা অভিযোগ, পশ্চিমা গণমাধ্যমগুলো সবসময়ই ‘তিলকে তাল’ করে দেখাচ্ছে। কাতার সরকারের দাবি, বিশ্বকাপ প্রকল্পের বাইরের মৃত্যুকেও ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করেছে এসব গণমাধ্যম।
কাতার নিয়ে ইউরোপিয়ানদের সহস্র অভিযোগ এত দিন ঝেড়ে ফেললেও বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন অর্থাৎ আজ রীতিমতো গর্জে উঠলেন ইনফান্তিনো। ক্ষোভ থেকে তাঁর অধিকাংশ তোপই গেছে নিজের মহাদেশের সমালোচকদের দিকে। সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেছেন, ‘আমি নিজে একজন ইউরোপিয়ান। গত ৩ হাজার বছর ধরে আমরা যা করেছি, কাউকে পরামর্শ দেওয়ার আগে পরের ৩ হাজার বছর আমাদের সবার কাছে ক্ষমা চাইতে হবে।’
ইনফান্তিনো আরও বলেন, ‘ইউরোপিয়ানরা যদি মানুষের ভবিষ্যৎ নিয়ে এতটাই চিহ্নিত হয়, তারা আইনি পন্থা অবলম্বন করলেই পারে-কাতার যেমনটা করেছে-এই শ্রমিকদের ইউরোপে নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে। তাদের ভবিষ্যৎ গড়ে দিতে পারে, স্বপ্ন বুনে দিতে পারে।’
কথায় কথায় ইউরোপিয়ানদের পরামর্শ দেওয়ার এই অভ্যাসকে কপটতা বলে তাদের দুয়ে দিয়েছেন ফিফা সভাপতি, ‘তাদের এই সমালোচনা বুঝতে আমার বেশ কষ্ট হয়। আমাদের উচিৎ এই মানুষগুলোকে সাহায্য করা, তাদের শিক্ষার ব্যবস্থা করে ভালো একটা ভবিষ্যৎ গড়ে দেওয়া। একপক্ষীয় নৈতিক শিক্ষা দেওয়াটা একটা কপটতা। আমার বিস্ময় লাগে ২০১৬ সাল থেকে কাতারে যে উন্নয়ন হয়েছে তা কেন অন্যরা স্বীকৃতি দিচ্ছে না! ১২ বছর আগে যে সিদ্ধান্ত হয়ে গেছে তার সমালোচনা করা সহজ কিছু না। কাতার প্রস্তুত, এটা সর্বকালের সেরা বিশ্বকাপ হবে।’
শেষ মুহূর্তে বিশ্বকাপে বিয়ার বাতিল করেছে কাতার সরকার। তা নিয়েও সমালোচনার কমতি নেই। বিয়ার নিয়ে হা-হুতাশকারীদেরও এক হাত নিয়েছেন ফিফা প্রধান, ‘তিন ঘণ্টা বিয়ার পান না করলে আমার মনে হয় কেউ মারা যাবে না। ফ্রান্সের মতো দেশেও স্টেডিয়ামে বিয়ার পান নিষিদ্ধ। আর কাতার মুসলিম দেশ, কিন্তু অনেকে একে দেখছেন বিশাল সমস্যা হিসেবে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে