Ajker Patrika

আরেকটি চ্যাম্পিয়নস লিগে চোখ মেসির

আরেকটি চ্যাম্পিয়নস লিগে চোখ মেসির

লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দুই বছররে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কাল। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মেসি জানিয়েছেন, নিজের লক্ষ্য আর স্বপ্নের কথা। সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জেতা মেসি পিএসজিতেও অন্তত আরেকটিও চ্যাম্পিয়নস লিগ জিততে চান। 

বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে কাতালানদের অনেক সাফল্য এনে দিয়েছেন মেসি। তবে বার্সায় শেষ তিন বছরে চ্যাম্পিয়নস লিগ তো দূরের কথা জিততে পারেননি লা লিগা শিরোপাও। সর্বশেষ ২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগ আর ২০১৮তে জিতেছিলেন লা লিগা। 

গত মৌসুমে জিততে পেরেছেন শুধু কোপা দেল রে। বার্সায় তাই ক্যারিয়ারের শেষটা খুব বেশি একটা রাঙাতে পারেননি ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। পিএসজিতে নাম লিখিয়ে তাই সংবাদ সম্মেলনে এসে মেসি বলেছেন, ‘আমার লক্ষ্য এবং স্বপ্ন অন্তত আরেকবার চ্যাম্পিয়নস লিগ জেতা। আমি মনে করে চ্যাম্পিয়নস লিগ জেতার মতোই দল আমরা।’ 

বার্সেলোনায় সব মিলিয়ে ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগ,  ৭টি কোপা দেল রে, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি উয়েফা সুপার কাপ ও ৩টি ক্লাব বিশ্বকাপ জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পরিচয় বদলে মেসি এখন পিএসজির খেলোয়াড়। নতুন পরিবেশে নতুন ক্লাবে এবার নিজেকে নতুনভাবে চেনানোর সুযোগ তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত