সব কটি ফিফা বিশ্বকাপ খেলা দল ব্রাজিল। সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া দলও তারা। কিন্তু ২০২৬ বিশ্বকাপ কনমেবল অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকায় এই ব্রাজিলকে সহজেই খুঁজে পাওয়া মুশকিল! ৬ ম্যাচ ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান ব্রাজিলের। দলের এই অবস্থা দেখে বাবার কথা মনে পড়ছে এডিনহোর। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের এই ছেলে বলছেন, বাবা বেঁচে থাকলে দলের এই অবস্থা দেখে বড় দুঃখ পেতেন!
আগামী শুক্রবার এক বছর পূর্ণ হবে পেলের চিরপ্রস্থানের। তার আগে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল ফুটবলের দুর্দশা নিয়ে কথা বলেছেন পেলের রেখে যাওয়া সন্তানদের একজন—৫৩ বছর বয়সী এডিনহো। বলছেন, ‘এই সংকট রাতারাতি তৈরি হয়নি। ভেতরে বড় এবং জটিল সমস্যা রয়েছে। আমরা আমাদের অবস্থান থেকে সরে যেতে বসেছি...এখনো আমাদের দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। কিন্তু ভালোমানের খেলোয়াড়দের অন্তহীন প্রবাহ আর আগের মতো নেই।’ সব মিলিয়ে এডিনহোর বিশ্বাস, ‘এই নিয়ে কোনো সন্দেহই নেই যে তিনি এ বছর থাকলে বড় দুঃখ পেতেন।’
পেলে ‘দুঃখ পেতেন’ তাঁর প্রিয় ক্লাব সান্তোসের করুণ দশা দেখেও। ক্লাবটির ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এবারই সান্তোস অবনমিত হয়েছে। যা ক্লাবটির জন্য বড় একটা ধাক্কা। তবে এতে বিস্মিত নন এডিনহো। ক্লাবের আর্থিক দুরবস্থা এবং নীতিনির্ধারকদের দ্বন্দ্বের কারণে এমনই পরিণতি অনিবার্য ছিল বলে মনে করেন এডিনহো!

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে