সায়মন মার্চিনিয়াক বলতে গেলে এখন হাঁপ ছেড়ে বেঁচেছেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন কি থাকবেন না তা সুতোয় ঝুলছিল। এবার তিনি থাকছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালের রেফারির দায়িত্বে।
গত ২৯ মে কাটোয়াইসের এভারেস্ট বিজনেস কনফারেন্সে গিয়েছিলেন। সেই সম্মেলনের আয়োজক ছিলেন পোল্যান্ডের ডানপন্থী নেতা স্লায়োমির মেন্তজেন। মেন্তজেনের এই সম্মেলনে কিছু বলে ফেঁসে গিয়েছিলেন মার্চিনিয়াক। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রেফারির দায়িত্ব থেকে সরানো নিয়ে চলে আলোচনা। তদন্ত করা শেষে উয়েফা আজ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা এই সম্মেলনের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলোকে প্রত্যাখ্যান করেছি।’ ক্ষমা চেয়ে মার্চিনিয়াক বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সে জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তদন্ত শেষে প্রমাণ হয়েছে যে আমি মারাত্মকভাবে বিভ্রান্ত হয়েছি। আমি জানতামই না যে এটা পোলিশ চরম ডান আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট।’
১০ জুন ইস্তাম্বুলে হবে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-ইন্টার মিলান। সিটি-ইন্টারের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন মার্চিনিয়াক। এর আগে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রিয়াল-সিটি সেমিফাইনালের দ্বিতীয় লেগে রেফারির দায়িত্ব পালন করেছিলেন মার্চিনিয়াক। সেই ম্যাচে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল সিটি। তার আগে ২০২২ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন পোলিশ এই রেফারি।

দীর্ঘ ৪০ বছর পর ফুটবলের এই মহোৎসবে ফিরে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় ইরাক। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের যাত্রাটা অবশ্য বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে শক্তিশালী নরওয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের পরীক্ষা দিতে হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের বিপক
৩০ মিনিট আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই জওহরলাল নেহরু স্টেডিয়াম ফেটে পড়ে স্বাগতিক দর্শকদের ষষ্ঠ শিরোপা উল্লাসে। আর হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্য ভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
৩ ঘণ্টা আগে