আগামীকাল পোল্যান্ডের বিপক্ষে ৯৭৪ স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে যেতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই আলবিসেলেস্তেদের। তবে এই ম্যাচ নিয়ে বেশি ভাবতে চান না লিসান্দ্রো মার্তিনেজ। বরং নিজেদের স্বাভাবিক খেলাটাই আগামীকাল খেলতে চান বলে জানিয়েছেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। তাতে আর্জেন্টিনার জন্য বাকি দুটো ম্যাচ হয়ে যায় ‘বাঁচা-মরার ম্যাচ’। গত শনিবার লুসাইলে স্টেডিয়ামে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি একটি করে গোল ও অ্যাসিস্ট করলেও লিসান্দ্রো রক্ষণভাগ বেশ দারুণভাবে সামলেছেন। শতভাগ ট্যাকল, ৮৬ শতাংশ নির্ভুল পাস, ৬৬ বার বলের সঙ্গে সংযোগ, ৫৫ পাস দিয়ে ৪৭ টিতে সফল, ৪ ক্লিয়ারেন্স, প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিয়েছেন ২ বার, বক্সে ক্লিয়ারেন্স ৪ টি, এরিয়াল ডুয়েল ১ টি, গ্রাউন্ড ডুয়েলে ২ বার, লাং বল এক্সিলেরাট করেছেন ৩ টি।
পোল্যান্ডের বিপক্ষে আগামীকাল ম্যাচ নিয়ে নিজেদের ওপর চাপ বাড়াতে চান না লিসান্দ্রো। আর্জেন্টাইন এই ডিফেন্ডার বলেন, ‘আমাদের শান্ত থাকতে হবে। নিজেদের ওপর চাপের বোঝা বাড়াতে চাই না। আমরা সাধারণভাবেই খেলতে চাই। আমরা জানি, আর্জেন্টিনা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা এবং এই জার্সি পড়া কতটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সবটা দিতে চাই।’
লিসান্দ্রো আরও বলেন, ‘আমরা জানি যে আমরা বড় দল। আমাদের অনেক বিখ্যাত খেলোয়াড় আছে। কিন্তু এটা শুধুই আর্জেন্টিনার ব্যাপার না, এটা বিশ্বকাপের ব্যাপার। সব দলের বিপক্ষে খেলা সহজ না তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখছি। আমরা বিশ্বাস করি যে আমাদের পারতে হবে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে