ইন্টার মায়ামির হয়ে এবার এশিয়া সফরে এসেছেন লিওনেল মেসি। সেই সফরে তাঁকে নিয়ে আলোচনা চলছেই। আলোচনা মাঠের পারফরম্যানস নয়, বরং ম্যাচে তাঁর উপস্থিতি নিয়ে। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে এক ম্যাচে দেখা যাচ্ছে তো অন্য ম্যাচে পাওয়া যাচ্ছে না।
চলতি সপ্তাহের রোববার হংকং স্টেডিয়ামে হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে নামানোই হয়নি। যদিও আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের খেলার কথা ছিল ৪৫ মিনিট। এমনকি গতকাল জাপান ন্যাশনাল স্টেডিয়ামে ভিসেল কোবের বিপক্ষে খেলা নিয়েও ছিল ‘যদি কিন্তু’। শেষ পর্যন্ত মেসি নেমেছেন ৬০ মিনিটে। এখানেই প্রশ্ন তুলেছে হংকংয়ের শিল্প, ক্রীড়া ও টুরিজম ব্যুরো। এক বিবৃতিতে তারা বলেছে, ‘সে যা-ই হোক, তিন দিন পর মেসি বেশ সাবলীলভাবে জাপানে খেলেছেন। সরকার আশা করছে যে আয়োজক ও দল যথাযথ ব্যাখ্যা দেবে।’
হংকং একাদশের বিপক্ষে গতকাল হংকং স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এই ম্যাচের আয়োজক ছিল টেটলার এশিয়া। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। তাতে আয়োজকদের ওপর অসন্তোষ প্রকাশ করেছে হংকং সরকার। একই সঙ্গে তাদের (আয়োজক) থেকে ডলার কেটে নেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে, ‘মেজর স্পোর্টস ইভেন্ট কমিটি (এমএসইসি) ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিল, বাংলাদেশি মুদ্রায় তা ২১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে ১০ লাখ ডলার (১১ কোটি ৮ লাখ টাকা) ছিল স্টেডিয়ামের জন্য। মেসিকে আজ না খেলানোয় সরকারের পাশাপাশি ফুটবল ভক্তরা আয়োজকদের আয়োজন নিয়ে ভীষণ হতাশ। সব ফুটবল সমর্থকদের কাছে এর ব্যাখ্যা আয়োজকদের দিতে হবে। মেসি না খেলায় তহবিলের পরিমাণ কমে গেছে। শর্তাবলী দেখে আয়োজকদের ওপর ব্যবস্থা নেবে এমএসইসি।’
২৯ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে কিংডম অ্যারেনায় আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামির এশিয়া সফর শুরু। সেই ম্যাচে মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি। এরপর থেকেই চোটের কারণে মায়ামির মূল একাদশে তাঁকে পাওয়া যাচ্ছে না। ১ ফেব্রুয়ারি আল নাসরের বিপক্ষে নেমেছেন ৮৩ মিনিটে। এই চার ম্যাচের মধ্যে মেসি যে ম্যাচটা খেলেননি সেই ম্যাচটা জেতে মায়ামি। হংকং একাদশকে ৪-১ গোলে হারিয়েছিল মায়ামি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে