আগামী বছরের জুনে এএফসি এশিয়ান কাপের বাছাই। তার আগে দেশে এবং দেশের বাইরে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে খেলার জন্য প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ।
আজ এমনটাই বলেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘আমরা ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলার কথা ভাবছি। এরই মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে চিঠি দিয়েছি। এখন তাদের উত্তরের অপেক্ষায়।’
এই দুই দেশের আগে অবশ্য সৌদি আরবকে চিঠি দিয়েছিল বাফুফে। কিন্তু তারা খেলতে রাজি হয়নি। সে জন্য নতুন করে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে চিঠি পাঠাল বাফুফে। ফেডারেশনের ভাবনা, নতুন বছরে ফেব্রুয়ারির ফিফা উইন্ডোটা ভালোভাবে কাজে লাগানো।
ফিফা ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। এই সময়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে দেশে এনে ম্যাচ খেলতে চায় বাফুফে। যদি দুই দেশ সন্মতি জানায় তাহলে দিনক্ষণ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করে ফেলবে ফেডারেশন।
সূত্র জানিয়েছে, যেহেতু বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারটা এখনো চলমান। পাশাপাশি ফিফার অর্থায়নে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ বসানোর কাজও চলছে। সে ক্ষেত্রে ম্যাচ আয়োজন করতে বাফুফেকে ঢাকার বাইরেই যেতে হবে। যত দূর শোনা যাচ্ছে, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ম্যাচ খেলতে রাজি হলে সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজন করতে পারে বাফুফে।
সাফ জেতার পর লম্বা সময়ের জন্য ছুটিতে যায় বাংলাদেশ নারী ফুটবল দল। জানুয়ারিতে তারা ক্যাম্পে ফিরবে। এরপরই শুরু এএফসি বাছাইয়ের প্রস্তুতি। আগামী বছরের ২৩ জুন থেকে শুরু সেই বাছাই। তার আগে চারটি ফিফা উইন্ডো পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই চার উইন্ডোতে পর্যায়ক্রমে নয়টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মেয়েরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে