
হামজা চৌধুরীর দেখানো পথে এবার বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন কানাডাপ্রবাসী সমিত সোম। বাংলাদেশের হয়ে খেলার জন্য বাফুফেকে সবুজ সংকেত দিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে তাঁকে।
সমিতের আন্তর্জাতিক ফুটবলে খেলার ব্যাপারে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) পুরস্কার অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম কথা বলেছেন। ফাহাদ বলেন, ‘সমিত বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা জানিয়েছে আমাদের। এখন পাসপোর্টের প্রক্রিয়া চলছে।’
হামজার পর জাতীয় দলের জন্য সমিতের সঙ্গে যোগাযোগ করে বাফুফে। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের বাবা-মা বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।
পাসপোর্ট হাতে পেয়ে সমিতকে অনাপত্তিপত্র নিতে হবে কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন থেকে। এরপর ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমতি নিতে হবে তাঁকে। ফাহাদ বলেন, ‘সমিত আশা করছিল, হামজার খেলার পরে তার সঙ্গে যোগাযোগ করবে। সে চাচ্ছে বিবেচনা করতে কিন্তু কয়েকটা ব্যাপারের ওপর নির্ভর করে। কয়েকটা প্রশ্ন দিয়েছিল। আমরা জানিয়েছি। তারপর সে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সময় নিয়েছে। আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। এখন দেখার বিষয়, প্রক্রিয়া সম্পন্ন করতে কত দিন লাগতে পারে আমাদের। তারপর দেখব, তাকে কোন কোন খেলায় পাব। এটা নিয়ে কাজ করব।’
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এ ছাড়া চলতি বছর হংকংয়ের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষ ঘরের মাঠে একটি ম্যাচ খেলার কথা রয়েছে। এ বছরের মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে খেলা হামজার।

ম্যাচ চলা অবস্থায় ড্রেসিংরুমে রিয়ান পরাগের ই-সিগারেট টানার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। তখন থেকেই তাঁর শাস্তির ব্যাপারে চলছিল আলাপ-আলোচনা। এবার তাঁকে জরিমানার পাশাপাশি দেওয়া হয়েছে ডিমেরিট পয়েন্টও।
২৫ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল অনুমতি দিয়েছে। আজ তিনি রওনা দিলেন পাকিস্তানের উদ্দেশ্যে। ২ মে তাঁর দল পেশোয়ার জালমি খেলতে নামবে শিরোপা নির্ধারণী ফাইনালে।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরতে পারেননি সাকিব আল হাসান। গত ১৮ মাসে তাঁর ফেরার ব্যাপারে অনেক কথাবার্তা শোনা গেছে। যদিও শেষ পর্যন্ত গুঞ্জন হিসেবেই থেকে গেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের দাবি, তাঁকে দেশে ফেরাতে তেমন কোনো উদ্যোগই নেওয়া হয়নি।
২ ঘণ্টা আগে
টানা ১১টি বিশ্বকাপ খেলা কোনো মামুলি ব্যাপার নয়। এশিয়ার ফুটবলে তাই ধারাবাহিকতার অন্য নাম দক্ষিণ কোরিয়া। কিন্তু ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তায়েগুক ওয়ারিয়রদের নিয়ে এখন মিশ্র সুর। একদিকে ২০০২ সালের সেই সোনালি অতীতকে ছোঁয়ার তাগিদ, অন্যদিকে বর্তমান দলের ফর্ম ও প্রজন্মের পরিবর্তন; সব মিলিয়ে কোচ হং মিউং-বো
২ ঘণ্টা আগে