ঢাকা: ‘সেমিফাইনাল জিতে আমাদের চোখ এখন ফাইনালে’- ইয়ুর্গেন ক্লপের কথাটা একটু অবাক করার মতোই! তবে প্রিমিয়ার লিগে সেরা চারে টিকে থাকতে হলে শেষ দুই ম্যাচ জয়ের বিকল্প নেই লিভারপুলের। সেই অর্থে টার্ফ মুরে বার্নলের বিপক্ষে কালকের ম্যাচটি ছিল একরকম ‘সেমিফাইনাল’-ই। সে লড়াইয়ে ৩-০ গোলে জিতে চারে থাকার আশা বাঁচিয়ে রাখল ‘অল রেড’রা। চ্যাম্পিয়নস লিগের পথে লিভারপুলের শেষ বাধা এখন ক্রিস্টাল প্যালেস।
কাল মাঠের লড়াইয়ে বার্নলেকে পাত্তাই দেয়নি লিভারপুল। তবে প্রথম দিকে আক্রমণ–প্রতিআক্রমণে অতিথিদের বেশ চাপে রেখেছিল বার্নলে। কিন্তু স্কোরিংয়ের দক্ষতায় প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল লিভারপুল। অল রেডদের পক্ষে গোল তিনটি করেন রবার্তো ফিরমিনো, নাথানিয়েল ফিলিপস ও অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিন। শিষ্যদের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত ক্লপ বলেছেন, ‘ম্যাচটা ছিল সেমিফাইনাল। আমরা জিততে পেরেছি। এ জয় আমাদের পাওনা।’

ম্যাচ যে খুব সহজ হবে না তা আগে থেকেই জানতেন ক্লপ, ‘প্রতিপক্ষের মাঠে খেলা অতটা সহজ না। স্বাগতিকদের প্রায় ৩৫০০ দর্শকের সামনে ছেলেরা ভড়কে যায়নি। চাপ সামলে তারা নিজেদের সেরাটা খেলেছে।’
উচ্ছ্বসিত হলেও আত্মতুষ্টিতে ভুগছেন না ক্লপ। ২৩ মে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের গুরুত্ব সম্পর্কে তাঁর মত, ‘লড়াই এখনো শেষ হয়নি। প্যালেসকে হারানো অত সহজ হবে না। আজকের ভুল শুধরে অ্যানফিল্ডে আমাদের সেরা খেলাটা খেলতেই হবে।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে