ঢাকা: ম্যাচজুড়ে লক্ষ্যে কোনো শট নেই। এমনকি প্রথমার্ধে প্রতিপক্ষের ডি–বক্সে বলের স্পর্শও পাননি। আক্রমণভাগের একজন ফুটবলারের ক্যারিয়ারে এমন দুর্ভাগা দিন আসতেই পারে। কিন্তু ফুটবলারের নাম যদি হয় ক্রিস্টিয়ানো রোনালদো, যে কেউ ভ্রু কুঁচকে তাকাবেন!
এটি এক ম্যাচের পরিসংখ্যান হলেও, রোনালদোর সাম্প্রতিক সময়টা এমনই যাচ্ছে। একদিকে নিজের বাজে ফর্ম, অন্যদিকে দল জুভেন্টাসের দুর্বিষহ মৌসুম। শঙ্কায় আছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলাও। সব মিলিয়ে ভুলে যাওয়ার মতো সময় কাটাচ্ছেন ‘সিআর সেভেন’।
এসি মিলানের বিপক্ষে ৩–০ গোলে হারের পর থেকেই সমালোচনার কেন্দ্রে রোনালদো। সে ম্যাচে রোনালদোর উপস্থিতিই যেন কারও চোখে পড়েনি। গিয়ানলুইগি ডোনারুমাকে পরীক্ষায় ফেলার মতো একটি শটও নিতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। পুরো ম্যাচে দুটি শট নিয়েছিলেন, যার একটিও লক্ষ্যে ছিল না। এমনকি মিলানের বক্সে প্রথমার্ধে একবারের জন্যও বল ছুঁতে পারেননি তিনি। তাঁর খেলার ধরন নিয়ে ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তস লিখেছে, সাহসী কোনো ভূমিকা নেই, খেলায় মন নেই এবং নিজের পরিচয়ের ছাপও নেই।
মাঠে যেন রোনালদো নয়, দেখা মিলছে রোনালদোর ভূতের। ‘অফ দ্য বল’ (পায়ে যখন বল থাকে না)–পজিশনিংয়ের জন্য বিখ্যাত রোনালদো মাঠে নিজের জন্য সুবিধাজনক জায়গাও বের করতে পারছেন না।
পরিসংখ্যান অবশ্য বলবে খুব একটা খারাপ মৌসুম কাটাননি রোনালদো। ২৭ গোল করে লিগে এখনো সর্বোচ্চ গোলদাতা তিনি। কিন্তু মৌসুমজুড়ে রোনালদোর সহায়তা মাত্র ৩টি। সেটির চেয়েও বড় কথা, রোনালদোর এই গোলগুলো ঠেকাতে পারেনি জুভদের পতন। টানা নয় শিরোপা জেতা দলটি এখন চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে। অথচ এই রোনালদোকে রিয়াল মাদ্রিদ থেকে আনাই হয়েছিল চ্যাম্পিয়নস লিগে চোখ রেখে। সে আশা যে পূরণ হয়নি, তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতিতে অনেকেই ইতালিতে রোনালদোর শেষ দেখে ফেলেছেন।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে