শৈশবের ক্লাব বার্সেলোনায় লিওনেল মেসির ফেরার সম্ভাবনা নিয়ে অনেক গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত বার্সায় ফেরা হয়নি মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলারের নতুন ঠিকানা এখন ইন্টার মায়ামি। নতুন ক্লাবে মেসিকে দেখে অন্যরকম অনুভূতি কাজ করছে বলে জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।
২০ বছর বার্সেলোনায় কাটানোর পর ২০২১ সালে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) চলে যান মেসি। এ বছর পিএসজির সঙ্গে টানাপোড়েন শুরু হয় আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের। তখন বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে কথাও হয়েছে লাপোর্তার। তবে আর্থিক সমস্যায় জর্জরিত বার্সা তাঁকে (মেসি) নিতে পারেনি। একই সঙ্গে আল হিলালে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ইউরোপীয় ফুটবল শেষে যুক্তরাষ্ট্রে নতুন করে ক্যারিয়ার শুরু করেছেন। মিয়ামির জার্সিতে মেসিকে খেলতে দেখে বার্সা সভাপতি বলেন, ‘এটা অদ্ভুত এক অনুভূতি। বার্সেলোনার খেলোয়াড় হিসেবেই তাকে চিনি। আমার মতে, বেশিরভাগ সমর্থকেরা তাকে এভাবেই (বার্সার খেলোয়াড়) চিন্তা করেন। ক্যারিয়ারের অধিকাংশ সময় সে বার্সায় কাটিয়েছে।’
২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামি-ক্রুজ আজুল ম্যাচ দিয়ে অভিষেক হয় মেসির। অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক ফ্রী কিকে মিয়ামির হয়ে প্রথম গোল করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের গোলে ২-১ গোলের জয় পায় মিয়ামি। এরপর একই মাঠে গত পরশু আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মিয়ামি। এই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন। মেসিকে শুভকামনা জানিয়ে লাপোর্তা বলেন, ‘তার সিদ্ধান্তকে আমরা সম্মান করি। তার সর্বোচ্চ সফলতা কামনা করছি। সে বার্সায় ১৪ বছরের অল্প বয়সে এসেছিল এবং এখানে ২০ বছর কাটিয়েছে। আশা করি, সে মিয়ামিতে খুশি থাকবে।’
মিয়ামি পর্ব শুরুর আগে মেসি খেলেছেন বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এই দুই ক্লাবে। বার্সার জার্সিতে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩০৩ গোলে। ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। আর পিএসজির জার্সিতে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন ও ৩৫ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটি লিগ ওয়ান ও একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস পিএসজির জার্সিতে জিতেছেন মেসি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে