আল হিলালের জার্সিতে কদিন আগেই স্মরণীয় এক অভিষেক হয় নেইমারের। গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনি। এবার আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। গোল করার সুযোগ বারবার পেলেও তা কাজে লাগাতে পারেননি। তাঁর ব্যর্থতার দিনে এএফসি চ্যাম্পিয়নস লিগের শুরুতে কোনোমতে বেঁচে গেল আল হিলাল।
কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় আল হিলাল ও নাভবাহর। এ ম্যাচে আল হিলালের শুরুর একাদশে খেলেছেন নেইমার। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আল হিলাল। ১৯ মিনিটে আল হিলালের মিডফিল্ডার সালমান আল ফরাজের শট প্রতিহত হয় নাভবাহরের রক্ষণ দেয়ালে। ১ মিনিট পরই নেইমারের ডান পায়ের শট আটকে দেন বিপক্ষ দলের ডিফেন্ডাররা। ৩০ মিনিটে নেইমারের শট আটকে দেন নাভবাহর গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। এরপর ৩৫ থেকে ৩৮ মিনিটের মাথায় আল হিলাল দুইবার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। দুবারই অ্যাসিস্ট করেন নেইমার।
আল হিলালের মতো নাভবাহরও গোলের সম্ভাবনা জাগিয়েছিল। তবে কখনো ফিনিশিং দুর্বলতা, কখনো বিপক্ষ দলের রক্ষণভাগের দৃঢ়তায় কেউই গোল করতে পারেনি প্রথমার্ধে। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই এগিয়ে যায় নাভবাহর। ৫২ মিনিটে আবরোর ইসমাইলোভের অ্যাসিস্টে গোল করেন নাভবাহর ফরোয়ার্ড তোমা তাবাতেদজি। গোল হজম করার কয়েক মিনিট পরই হলুদ কার্ড দেখে আল হিলাল। ৬০ মিনিটে ফাউল করে হলুদ কার্ড পেয়েছেন নেইমার।
পিছিয়ে থাকার পর সমতায় ফিরতে মরিয়া ওঠে আল হিলাল। বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি। যার মধ্যে সৌদ আবদেলহামিদের অ্যাসিস্টে ৮৯ মিনিটে হেডে গোলের চেষ্টা করেন নেইমার। তবে তা বিপক্ষ দলের গোলরক্ষক ঠেকিয়ে দেন। আল হিলালের পরাজয় তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার। এরপর একেবারে শেষ মুহূর্তে এসে সমতায় ফেরে সৌদি আরবের ক্লাবটি। অতিরিক্ত সময়ের ১০ মিনিটে মাইকেলের ক্রস থেকে হেডে গোল করেন আল হিলাল ডিফেন্ডার আলি আবদুলায়হি। ১-১ গোলে শেষ হয় আল হিলাল-নাভবাহর ম্যাচ। আল হিলাল ও নাভবাহর দুটো দলই গতকাল টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলেছে। তবে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দুইয়ে আল হিলাল ও তিনে নাভবাহর। ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইরানের এফসি নাসসাজি মাজানদারান ক্লাব।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে