কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে ১-০ গোলে ম্যাচ হারার পর টানেল দিয়ে যাওয়ার সময় অঝোরে কাঁদছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর সেই কান্নার দৃশ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছিল।
গতকালও কিংস কাপের ফাইনালে হারার পর কাঁদলেন রোনালদো। এই দৃশ্যও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। অনেক চেষ্টার পরেও আল নাসরের হয়ে শিরোপা জিততে না পারার আক্ষেপ তাঁর চোখ ভিজিয়ে দিয়েছে। দুই মৌসুমে মাত্র একটি শিরোপা জিততে পেরেছেন, সেটিও গত বছর আরব কাপ চ্যাম্পিয়নস কাপে। এই মৌসুমে আল নাসরের শিরোপাজয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে আল হিলাল। মৌসুমের লিগ শিরোপা হারানোর পর নেইমারের দল আল হিলালের কাছেই গতকাল কিংস কাপের শিরোপাও হারিয়েছে আল নাসর। গতকাল রুদ্ধশ্বাস এক ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে যায় রোনালদোরা। ম্যাচ শেষ হওয়ার পর তাই পাঁচবারের ব্যালন ডি অরের চোখ বেয়ে নেমে আসে পানির ধারা।
এতটাই বিধ্বস্ত ছিলেন যে পদক নেওয়ার পর মঞ্চ থেকে নামার সময় রোনালদোর পা দুটো যেন চলতে যাইছিল না। গতকাল শুরুতে ম্যাচে দাপট দেখানোর ইঙ্গিত দিলেও সাত মিনিটের মাথায় গোল হজম করে বসে আল নাসর। আল হিলালকে আনন্দ উদ্যাপনের মুহূর্ত এনে দেন আলেক্সান্দার মিত্রোভিচ। বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে সমতায় ফিরতে দুর্দান্ত এক বাইসাইকেল কিক নিয়েছিলেন রোনালদো। কিন্তু পোস্টে লেগে ফিরে আসায় তা আর হয়নি। যদিও পরে লাইন্সম্যান অফসাইডের বাঁশি বাজিয়েছিলেন। বিরতির পর ম্যাচে ফেরার বিপরীতে আরও বড় ধাক্কা খায় আল নাসর। ৫৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক ডেভিড ওসপিনা। ১০ জনের দলে পরিণত হওয়া রোনালদোরা যখন ম্যাচ হারার দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে চমক হয়ে আসে আল হিলালের আলি আবুলাইহিকের লাল কার্ড। ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন তিনি। এর এক মিনিট পরেই সমতায় ফেরে আল নাসর। সমতায় ফেরানো গোলটি করেন আয়মান ইয়াহিয়ার।
৯০ মিনিটে আরও একটা লাল কার্ড দেখে আল হিলাল। তবে কালিদু কুলিবালির লাল কার্ডে মাঠ ছাড়ার সুযোগটা অতিরিক্ত সময়ে কাজে লাগাতে পারেনি আল নাসর। ম্যাচ টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলে হেরে যান রোনালদোরা। ৭ শটের পেনাল্টি শুটআউটের ৩টি মিস করে আল নাসর। আর ২টি আল হিলাল।
ম্যাচ হেরে যখন রোনালদো কান্নারত, তখন শিরোপা উদ্যাপনে গ্যালারি থেকে মাঠে নেমে পড়েন নেইমার। তার আগে গ্যালারিতে বন্ধুদের সঙ্গে বসে ম্যাচ দেখেছেন ব্রাজিলিয়ান তারকা। তিনি যেখানে বসেছিলেন, সেখান থেকেই আবার লিওনেল মেসির নাম ধরে চিৎকার করতে শোনা যায় তাঁর বন্ধুদের।

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে অন্তত ব্যক্তিগত লড়াইয়ে জিতেছেন নেইমার। নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের সঙ্গে পেনাল্টি নেওয়ার আগে ও পরে তাঁর কথার লড়াই এখন ভক্তদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।
৫ মিনিট আগে
রীতিমতো এক নাটকই মঞ্চস্থ হলো মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে। ইংল্যান্ড-মেক্সিকোর ম্যাচে কী ছিল না! ফাউল, লাল কার্ড, পেনাল্টি। এমন নাটকীয় ম্যাচে শেষ হাসি হেসেছে টমাস টুখেলের দল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল ইংলিশরা।
২ ঘণ্টা আগে
ক্লাব পর্যায়ে গোলের ঝুলঝুরি ছুটিয়ে অনেক আগেই গোলমেশিন তকমা পেয়েছেন আরলিং হালান্ড। এবারের বিশ্বকাপেও ধারাবাহিকভাবে জালের দেখা পাচ্ছেন। শেষ ষোলো থেকে ব্রাজিলকে বিদায় করার পথে দুইবার পেয়েছেন জালের দেখা। এরপর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আক্ষেপের নাম হয়ে থাকল পেনাল্টি মিস। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়ে ভক্তদের তোপের মুখে পড়েছেন ব্রুনো গিমারেস। একই সঙ্গে সামনে উঠে আসছে ভিনিসিয়ুস জুনিয়রের নাম।
২ ঘণ্টা আগে