Ajker Patrika

হারের দায় নিজের কাঁধেই নিচ্ছেন রিয়াল কোচ

আপডেট : ২১ মার্চ ২০২২, ১৩: ২৭
হারের দায় নিজের কাঁধেই নিচ্ছেন রিয়াল কোচ

গতকাল ম্যাচের ফল হওয়ার আগ পর্যন্তও হয়তো এমন কিছু কারও ভাবনায় ছিল না। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সর্বশেষ পাঁচটি এল ক্লাসিকোতে রিয়ালের সঙ্গে পেরে ওঠেনি বার্সা। এমন হারের পর কোচ হিসেবে সব দায় নিজের কাঁধে নিচ্ছেন কার্লো আনচেলত্তি। 

ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলত্তি বললেন, ‘আমরা কোনো কিছু বুঝে উঠতে পারিনি, সবকিছু ভুল হয়ে গেছে। আমি খেলোয়াড়দের বলেছি পরাজয়ে আমার দোষ ছিল। আমি অজুহাত দিতে চাই না। আমরা খুব খারাপ খেলেছি এবং ম্যাচে আমাদের প্রচেষ্টা ভালো ছিল না। আমি পরাজয়ের জন্য দুঃখিত। ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমাকে শান্ত থাকতে হবে।’

গতকালের ম্যাচে ছিলেন না আক্রমণে রিয়ালের প্রাণভোমরা করিম বেনজেমা। বার্সেলোনার দাপটে রক্ষণেও ফাটল ধরে রিয়ালের। তবে অতীত নিয়ে না ভেবে সামনে চোখ রাখতে চান আনচেলত্তি। তিনি বলেন, ‘তারা (রিয়াল মাদ্রিদ) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এবং লিগে দ্বিতীয় ও তৃতীয় দলের চেয়ে বেশ এগিয়ে। আমাদের ভালো করার এবং ট্রফি জেতার জন্য সময় আছে। এখন পর্যন্ত আমাদের যা করা দরকার আমরা তা করেছি।’ 

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিছিয়ে পড়ার পর ঘরের মাঠে দ্বিতীয় লেগে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ায় রিয়াল। কোয়ার্টার ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে। লিগেও এখন পর্যন্ত বেশ ভালো অবস্থায় আছে আলচেলত্তির শিষ্যরা। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচে কম খেলে ১২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সা। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে সেভিয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত