
চলতি মৌসুমে শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে যাবেন—কেভিন ডি ব্রুইনে ঘোষণাটা আগেই দিয়েছেন। গতকাল পেপ গার্দিওলার অধীনে লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ২৫০ গোলে অবদান রাখার কীর্তি গড়লেন বেলজিয়াম তারকা। শুধু কীর্তি নয়, বিদায়বেলায় দারুণ এক গোলে গতকাল রীতিমতো সিটিকে বাঁচালেন এই মিডফিল্ডার। ডি ব্রুইনের একমাত্র গোলে প্রিমিয়ার লিগে গতকাল উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে ম্যানসিটি।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩৫ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়া গোলটি করেন ৩৩ বছর বয়সী ডি ব্রুইনে। ম্যাচের ৬৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও সেভাবে শট নিতে পারেনি স্বাগতিকেরা। গোলের জন্য ৯টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ২টি।
লিগ শিরোপা হাতছাড়া গেছে, চ্যাম্পিয়নস লিগেও সুবিধা করতে পারেনি গার্দিওলার সিটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করাই এখন তাদের মূল কাজ। এই তিন পয়েন্ট তাদের জন্য মূলবানই। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে আছে তারা। ৩৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিউক্যাসল ইউনাইটেডের, ৬০ পয়েন্ট চেলসি ও নটিংহাম ফরেস্টের। চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছে এই সব কটি দল। ৩৪ ম্যাচে ৫৭ পয়েন্ট পাওয়া অ্যাস্টন ভিলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
শীর্ষে থাকা লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিতই। দুই নম্বরে থাকা আর্সেনালের ৬৭ পয়েন্ট। দারুণ লড়াই জমে উঠেছে কয়েকটি দলের মধ্যে। প্রিমিয়ার লিগ থেকে এবার পাঁচটি দল খেলবে চ্যাম্পিয়নস লিগে। ম্যাচশেষে ডি ব্রুইনেকে প্রশংসায় ভাসালেন কোচ গার্দিওলা, ‘তাকে শুধু বলব ধন্যবাদ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার ম্যাচে তার পারফরম্যান্স ছিল দারুণ, আজকেও (গতকাল) সে গোল করে জয় এনে দিল। আমি খুবই খুশি, সে এভাবে শেষ করতে পারছে। ইতিহাদে আর একটি ম্যাচ বাকি আছে আমাদের। আশা করি ভালো খেলবে সে।’
ডি ব্রুইনেকে শুভকামনা জানিয়ে গার্দিওলা বলেন, ম ‘কেভিনের জন্য সবটুকু শুভকামনা জানাই। তাকে ছাড়া এতগুলো বছরে এত কিছু সম্ভব হতো না। অবিশ্বাস্য এক ফুটবলার সে, তবে এখন পরিস্থিতিটাই এমন। এই ধরনের ফুটবলারের বিকল্প পাওয়া প্রায় অসম্ভব। ব্যাপারটি শুধু পারফরম্যান্সের নয়, আমাদের অসংখ্য সমর্থকের হৃদয়ে সে যেভাবে জায়গা করে নিয়েছে, সেটিই আসল। আমাদের যত সাফল্য, তা ফুটবলারদেরই।’

সাফ চ্যাম্পিয়নশিপের বাকি নেই আর এক মাসও। তবে শুরুতেই ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। ৪ নভেম্বর থেকে সাফ শুরু হলেও প্রথম ম্যাচে বেশিরভাগ প্রবাসী ফুটবলারকে পাওয়া যাবে না। কারণ ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে।
৭ ঘণ্টা আগে
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনে রানবন্যার মাঝেও আলো কেড়ে নিল ঢাকা বিভাগের এক বিরল নজির। সিলেটে বোলারদের নিষ্ফলা দিনে একাদশের ১১ জনকেই বল হাতে নামায় ঢাকা। ড্রয়ের পথে থাকা ম্যাচে ঢাকার ৬ উইকেটে ৫৪৭ রানের জবাবে দিন শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ৪৩১ রান। ফিফটি পেয়েছেন সিলেটের চার ব্যাটার—আসাদুল্লাহ আল গা
৮ ঘণ্টা আগে
আবুধাবি টেস্টে জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট। আর আফগানিস্তানের চাই ৩৪৭ রান।
৯ ঘণ্টা আগে
পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মহাদেশীয় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রস্তুতি জোরদারে আবারও পুরোনো কোচ পিটার গেরহার্ডের ওপরই আস্থা রাখল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। একই সঙ্গে সোমবার টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যে
১০ ঘণ্টা আগে