তারকা খেলোয়াড়দের সামাজিক মাধ্যমে অনুসারীর সংখ্যা ওঠানামা করে দ্রুতগতিতে। ভালো খবর শোনা গেলে যেমন এক লাফে বেড়ে যায়, তেমনি দুঃসংবাদ এলে অনেকেই তাঁদের আনফলো করে দেন। নেইমারের সঙ্গেও ঘটেছে এমন ঘটনা।
কদিন আগে সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে বিশ্বাসভঙ্গের অভিযোগ শোনা যায় নেইমারের বিরুদ্ধে। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার গত পরশু নিজের ইনস্টাগ্রামে বিয়ানকার্দির সঙ্গে ছবি পোস্ট করেন। এরপর ক্ষমা চেয়ে বিশাল এক স্ট্যাটাস দিয়েছিলেন। ক্ষমা চাওয়ার এই স্ট্যাটাস দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেইমারের অনুসারীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। মেটা গ্রুপের সামাজিক মাধ্যম নিয়ে বিশ্লেষণ করা যন্ত্র ক্রাউডট্যাঙ্গেল জানিয়েছে, ইনস্টাগ্রামে ৭৮ হাজারের মতো অনুসারী হারিয়েছেন তিনি। ২১ কোটি ২ লাখ ১০ হাজার থেকে কমে সেটা ২১ কোটি ১ লাখ ৪০ হাজারে নেমে গেছে। সংখ্যাটা এখানেই থেমে থাকেনি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের অনুসারীর সংখ্যা আরও কমে গেছে। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে, এখন অনুসারী ২১ কোটি।
এ ছাড়া ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও টেম্পো অবাক করা এক তথ্য দিয়েছে। ইনস্টাগ্রামে নেইমারের ক্ষমা চাওয়ার পোস্টে লাইক পড়েছে ১ কোটি ৭ লাখ। তার ইনস্টাগ্রামে এত দিন করা পোস্টের মধ্যে এটাতেই সবচেয়ে বেশি লাইক পড়েছে। এই পোস্টে ১৮৬টি মন্তব্য করা হয়েছে। ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের ক্ষমা চাওয়ার পোস্টটির সারমর্ম, ‘ব্রু, ইতিমধ্যেই ভুলের জন্য ক্ষমা চেয়েছি। এখন তা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার অপরাধবোধ করছি। যদি কোনো ব্যক্তিগত বিষয় জনসম্মুখে এসে থাকে, তাহলে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তোমাকে ছাড়া কল্পনা করতে পারি না। জানি না সমাধান হবে কি না, তবে চেষ্টা করতে চাই। সব সময় তোমাকে ভালোবাসি।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে