ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি-দুজনই ইউরোপীয় ফুটবল ছেড়ে এ বছর চলে গেছেন। আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। আর মেসি ইন্টার মায়ামির জার্সিতে খেলছেন দুর্দান্ত। তবু কে সেরা-দুই ফুটবলারের ভক্ত-সমর্থকদের মধ্যে এখনো চলছে আলাপ-আলোচনা। তর্ক বিতর্কে ফুটবলারদের পরিবারের জড়িয়ে যাওয়ায় যে অস্বাভাবিক কিছু নয়।
২০২৩ ব্যালন ডি’অর যে মেসিই জিতবেন, তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। যেখানে এই স্ট্রাইকারের নেতৃত্বে আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল গত বছরের ডিসেম্বরে। সেখানে কাতার বিশ্বকাপের ফাইনালে জোড়া গোলের পাশাপাশি ৭ ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। আর্লিং হালান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত ৩০ অক্টোবর প্যারিসে ব্যালন ডি’অর জিতেছেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের কাছে তা অষ্টম ব্যালন ডি’অর। অন্যদিকে ২০২৩ ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিল না রোনালদোর নাম। পর্তুগিজ তারকা ফুটবলার মেসিকে নিয়ে মজা করেছেন। এটাকেই যেন আকার-ইঙ্গিতে সমর্থন দিয়েছেন রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো। যেখানে রোনালদোর সামনে পাঁচটি ব্যালন ডি’অরসহ বিভিন্ন পুরস্কারের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। আভেইরো সেই পোস্টে মন্তব্য করেছেন, ‘কষ্ট করে পাওয়া হয়েছে। দেওয়া হয়নি।’ এই মন্তব্যের পরে পাঁচটি হাততালির ইমোজি দিয়েছেন রোনালদোর বোন।
বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ২০০৯ সালে প্রথমবারের মতো জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার। এরই ধারাবাহিকতায় ২০১০ থেকে ২০১২ টানা তিনবার, ২০১৫, ২০১৯,২০২১, ২০২৩ ব্যালন ডি’অর জিতেছেন তিনি। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) পর ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১১ গোল করেছেন ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথম বারের মতো কোনো মেজর শিরোপা জিতেছে মায়ামি। ক্লাবটির হয়ে খেলার এক মাসের মধ্যেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
অন্যদিকে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস-এই চার ইউরোপীয় ক্লাবে খেলার পর রোনালদো এ বছরের জানুয়ারি থেকে খেলছেন আল নাসরের হয়ে। আল নাসরের জার্সিতে শুরুতে ট্রেবল জয়ের সম্ভাবনা থাকলেও তা আর সম্ভব হয়নি। এরপর আগস্ট মাসে শেষ হওয়া আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৬ ম্যাচে ৬ গোল করেন তিনি। আল নাসর চ্যাম্পিয়ন হওয়াতে মধ্যপ্রাচ্যের ক্লাবটির জার্সিতে প্রথম শিরোপা জিতেছেন রোনালদো। আর সৌদি প্রো লিগের বর্তমান মৌসুমে ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতা এখনো রোনালদো।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে