ফুটবলে এমন দিন খুব কমই আসে। আর্জেন্টিনার জন্য এই অপ্রত্যাশিত দিন হজম করা আরও কঠিন। শেষ মুহূর্তে সমতায় ফেরা দুর্দান্ত গোলের প্রায় দুই ঘণ্টা পর হার নিয়ে মাঠ ছাড়ার মতো অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে আর্জেন্টিনা দলের ভোগান্তির এখানেই শেষ হয়নি। ম্যাচ শুরু হওয়ার আগে লুটপাটের শিকার হতে হয়েছে দলকে।
আর্জেন্টিনা দল তখন অনুশীলনে ব্যস্ত। লকার রুমে ফুটবলারসহ দলের স্টাফদের অনুপস্থিতিতে চুরি হয়ে যায় নগদ টাকাসহ মূল্যবান ব্যবহার্য জিনিস। আর্জেন্টিনার কোচ হাভিয়ার মাশ্চেরানো বলছেন, অনুশীলেনর পর আমরা এ বিষয়ে কিছু বলতে চাইনি এবং এতে কোনো লাভও হতো না। কিন্তু এ ধরনের ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য।’
চুরি যাওয়া জিনিসের ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে মাশ্চেরানো বলছেন, ‘থিয়াগো আলমাদা তার ঘড়ি ও আংটি খুঁজে পাচ্ছে না। এ ছাড়া আরেক সূত্র অনুযায়ী ভুক্তভোগীর ৫০ হাজার ইউরো খোয়া গেছে।’
এবার অবশ্য অলম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই বিতর্কিত অনেক ঘটনা ঘটেছে। পর্যাপ্ত নিরাপত্তার অভাব, কানাডার ড্রোন কান্ড কিংবা দশর্কদের মাঠে নেমে আসার মতো অপ্রত্যাশিত বিষয় দেখা গেছে। তবে সবচেয়ে বেশি ভুক্তোভোগী বোধহয় আর্জেন্টিনা ফুটবল দলই।
লিঁওতে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে হুলিয়ান আলভারেজদের। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে