গতকাল ব্রাজিল জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও তা উদ্যাপন করার মতো অবস্থায় ছিলেন না নেইমার। কেননা, চোটে জর্জর নেইমার তখন ব্যথায় কাতরাচ্ছিলেন। তবে সামাজিক মাধ্যমে দলকে অভিনন্দন জানিয়েছেন নেইমার। অভিনন্দন জানানোর সময় যেন শিরোপা জয়েরও বার্তা দিয়ে রাখলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
লুসাইল স্টেডিয়ামে গতকাল ব্রাজিল-সার্বিয়া এই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলে। ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলের রিচার্লিসন। যার মধ্যে বাইসাইকেল কিকে করা দ্বিতীয় গোলটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। ব্রাজিল ম্যাচটা জিতেছে ২-০ ব্যবধানে। দলকে অভিনন্দন জানিয়ে নেইমার টুইট করেছেন, ‘ম্যাচটা কঠিন ছিল। তবে জয়টা গুরুত্বপূর্ণ ছিল। দলকে অভিনন্দন। প্রথম ধাপ শেষ। এখনো ৬ ম্যাচ বাকি।’
সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গতকাল ৯টি কড়া ফাউলের শিকার হয়েছেন নেইমার। ম্যাচ শেষে জানা গেছে, ডান পায়ের গোড়ালি মচকে গেছে নেইমারের। যদিও নেইমার বিশ্রামে থাকবেন কি না বাকি ম্যাচে বা ছিটকে গেছেন কি না টুর্নামেন্ট থেকে, এখনো বিস্তারিত জানা যায়নি। ব্রাজিলের পরবর্তী ম্যাচ ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে। আর ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে