
১৬ বছর পর বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হয়নি উজবেক রেফারির ‘প্রশ্নবিদ্ধ’ এক সিদ্ধান্তে। গতকাল বুধবার সুমন রেজার গোলে ৯ মিনিটে এগিয়ে যাওয়ার পরেও ম্যাচের ৮৬ মিনিটে নেপালের পক্ষে রেফারির পেনাল্টির সিদ্ধান্তে ভেঙেছে বাংলাদেশের ফুটবলারদের হৃদয়। ম্যাচ শেষে রেফারির দিকে তপু বর্মণ-অস্কার ব্রুজোনের তেড়ে যাওয়া সেই হতাশারাই বহিঃপ্রকাশ!
রেফারির পেনাল্টির সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল তা নিয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সরাসরি প্রশ্ন তুলেছেন বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন। বাংলাদেশের ফুটবলের উন্নতি ঠেকিয়ে রাখতে ‘চক্রান্ত’ হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। স্প্যানিশ কোচের এমন বক্তব্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনের ব্যথাটা বাড়িয়েছে।
গতকালের ম্যাচে উজবেক রেফারি সিদ্ধান্ত কি আসলেই বিপক্ষে ছিল বাংলাদেশের? সত্যি কি কোনো ভুল করেননি তপু বর্মণ-সাদ উদ্দিনরা?—এমন সব প্রশ্নের উত্তরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব রেফারিজ আজাদ রহমান আজকের পত্রিকাকে বললেন, ‘৮৬ মিনিটে যে ক্রসটা হয়েছিল, সেটা কিন্তু বাংলাদেশের ডিফেন্ডার কিংবা নেপালি খেলোয়াড় কেউই নাগালে পেত না। বিপদ হওয়ার সুযোগ ছিল না। কিন্তু বিশ্বনাথ ও সাদ উদ্দিন দুজনের মাঝখানে অঞ্জন বিস্তা যেভাবে পড়ে গেল, রেফারি মনে করেছেন তাঁকে ধাক্কা মারা হয়েছে। সাদ অঞ্জনকে একটা ট্যাকটিকাল পুশ বা ধাক্কা মেরেছিল। অনেক দেশের ফুটবলাররা এই কাজটা করে। আইনগতভাবে এটা ফাউল। সবাই আবেগী হয়ে চিন্তা করছে, কিন্তু আইনটাকে কেউ দেখছে না। এই সিদ্ধান্তগুলোকে আমরা বলি ‘‘আনপপুলার ডিশিসন’’। ৯৯ শতাংশ মানুষ এই সিদ্ধান্ত পছন্দ করবে না, কিন্তু আইনগতভাবে রেফারির সিদ্ধান্তই হবে সঠিক।’
রেফারিং নিয়ে বিতর্ক ওঠার পর সাফের মতো টুর্নামেন্টে ‘ভিএআর’ প্রযুক্তি ব্যবহার অপরিহার্য মনে করেন বর্তমান বাংলাদেশের রেফারিদের প্রশিক্ষণের দায়িত্ব থাকা আজাদ রহমান, ‘ভিএআর সাফে আসা উচিত। এখানে রেফারিং নিয়ে যদি সন্দেহ কিংবা প্রশ্ন থাকে, তাহলে খেলুড়ে দেশগুলো কিন্তু ভিএআর প্রযুক্তি কাজে লাগাতে পারে।’
ম্যাচ শেষে রেফারির দিকে তেড়ে যাওয়ার অপরাধে বড় রকমের শাস্তি পেতে পারেন বাংলাদেশের ফুটবলাররা, এমনটাই জানালেন আজাদ রহমান। ফিফার কাছে পাঠানো রেফারির প্রতিবেদন পক্ষে না গেলে ফুটবলাররা ছয় মাস থেকে এক বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন বলে জানিয়েছেন তিনি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে