প্রথমবারের এবারের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। সাধারণত ফুটবল বিশ্বকাপ হয় জুন-জুলাইয়ে তবে এবারই প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নভেম্বর ডিসেম্বর। বিশ্বকাপে দেখা যাবে আরেকটি প্রথমবার ঘটনা। কাতার বিশ্বকাপেই প্রথমবারের মতো নারী রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে। বিশ্ব আসরে অফিশিয়াল রেফারির তালিকায় আছেন ৬ নারী।
বিশ্বকাপকে সামনে রেখে আজ ১২৯ জন রেফারির নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে ফিফা তিন নারী রেফারি ও তিন সহকারী নারী রেফারি নির্বাচন করেছে ।
গ্রুপপর্বের একাধিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন— ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ট, রুয়ান্ডার সালিমা মুকাসানগা এবং জাপানের ইউশিমি ইয়ামাশিতা। আর সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের নেউসা বাক, মেক্সিকোর কারেন দিয়াস মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।
ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়ারলুইগি কলিনা জানিয়েছেন, দক্ষতাকে বিবেচনায় নিয়ে এই নারী রেফারিদের নির্বাচন করা হয়েছে। তিনি বলেছেন, ‘বরাবরের মতো রেফারি নির্বাচনের আমরা গুণগত মানকে প্রাধান্য দিয়েছি। নির্বাচিত রেফারিরা ম্যাচ পরিচালনায় বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করেছে। তা ছাড়া এখানে আমরা নারী-পুরুষের বিষয়টি মাথায় না নিয়ে মানের ওপর জোর দিতে চেয়েছি।’
সব মিলিয়ে কাতার বিশ্বকাপে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল নির্বাচন করেছে ফিফা।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
১২ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
৩১ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে