মাঠের পারফরম্যান্স এখন তৎক্ষণাৎ জানতে পারবেন ফুটবলাররা। সেজন্য ‘ফিফা প্লেয়ার অ্যাপ’ নামে এক বিশেষ অ্যাপ বানিয়েছে ফিফা। পেশাদার ফুটবলারদের জন্য গঠিত সংগঠন ফিফপ্রোর সঙ্গে সম্মিলিতভাবে এই অ্যাপ বানিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। কাতার বিশ্বকাপেই এই অ্যাপ ব্যবহার করা যাবে।
ফিফা সভাপতি জিয়ান্না ইনফান্তিনোর ২০২২-২৩ ভিশন সামনে রেখে ফুটবলের প্রযুক্তিগত উন্নয়নের জন্য এই অ্যাপ বানানো হয়েছে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো এই অ্যাপ ব্যবহার করা হবে।
ফিফার এক জরিপে জানা গেছে, খেলোয়াড়েরা তাঁদের পারফরম্যান্স ডেটা জানার ব্যাপারে খুব আগ্রহী। এই অ্যাপ দিয়ে প্রত্যেক খেলোয়াড়ই ম্যাচ শেষে তাঁদের ব্যক্তিগত পারফরম্যান্স সম্পর্কে জানতে পারবেন।
অ্যাপে যা যা থাকছে:
ফুটবল ডেটা মেট্রিক্স
ফিফার উচ্চ প্রশিক্ষিত ফুটবল পারফরম্যান্স বিশ্লেষকদের মাধ্যমে পাওয়া ডেটা আর ট্র্যাকিং ডেটার সম্মিলিত তথ্য পাওয়া যাবে। উদাহরণ হিসেবে বলা যায়—পাস দেওয়া বা রিসিভ করার সময় বল দখলে প্রতিপক্ষ কী পরিমাণ চাপ প্রয়োগ করেছে, সবই জানা যাবে।
খেলোয়াড়দের শারীরিক পারফরম্যান্স পরীক্ষা
স্টেডিয়ামের চারপাশের ক্যামেরার ইন-ট্রাফিকিংয়ের মাধ্যমে মাঠে থাকা খেলোয়াড়দের ডেটা সংগ্রহ করা হবে। কত গতিতে কতটুকু দূরত্ব অতিক্রম করলেন একজন ফুটবলার, ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি গতির অ্যাকশন সংখ্যা, সর্বোচ্চ গতি পজিশনাল হিট ম্যাপে দেখা যাবে।
ফুটবল ইন্টেলিজেন্স মেট্রিক্স
ফিফার পারফরম্যান্স বিশ্লেষণ এবং দলের ইনসাইট ডেটা নেওয়া হবে। তারপর ডেটাকে অ্যালগরিদম এবং মডেলে ফেলানো হবে। ম্যাচ বিশ্লেষণ করার জন্য এটা সবচেয়ে আকর্ষণীয় পদ্ধতি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে