অর্থনৈতিক অসংগতির কারণে বার্সেলোনাকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে গত কয়েক বছর। মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয় তাদের। কাতালানরা এবার এই জরিমানার বিরুদ্ধে আপিল করবে।
২০২২-এর ফিন্যানশিয়াল ফ্লেয়ার প্লে না মানার কারণেই মূলত শাস্তি পেয়েছে বার্সেলোনা। ভুল প্রতিবেদন, খেলোয়াড় কেনাবেচায় ভুল তথ্য দেওয়াসহ আরও বেশ কিছু নিয়ম ভেঙেছে বার্সা। পরশু উয়েফা কাতালান ক্লাবকে ৫ লাখ ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ৬ কোটি ৯ লাখ টাকা। কাতালান ক্লাবটি এবার জরিমানার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে। স্প্যানিস সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ৫ লাখ ইউরো জরিমানার পর উয়েফা আপিল কমিটিতে আপিল করবে বার্সা। প্রয়োজনে তারা ক্রীড়া আদালতেও আপিল করবে। ক্লাবটির দাবি, লা লিগার অনুমোদন নিয়েই তারা সব করেছে।
বার্সেলোনার পাশাপাশি ম্যানচেষ্টার ইউনাইটেডকে জরিমানা করেছে উয়েফা। ইউনাইটেডকে ৩ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ব্রেক-ইভেনের ঘাটতির কারণে ইউনাইটেডকে এমন শাস্তি দিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। উয়েফার শাস্তি মেনে নিয়ে ইউনাইটেড লিখেছে, ‘ফল দেখে হতাশ হলেও উয়েফার শাস্তি মনে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।’ তুরস্কের ক্লাব কোনিয়াস্পোর ও সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েলকেও জরিমানা করেছে উয়েফা। দুটি ক্লাবকে ১ কোটি ২৩ লাখ টাকা করে জরিমানা গুনতে হবে।
সর্বশেষ মৌসুমে আর্থিক কেলেঙ্কারিতে ১০ পয়েন্ট কাটা গিয়েছিল জুভেন্টাসের। আর্থিক অসংগতিতে জড়িত থাকায় ‘তুরিনের বুড়িদের’ সাবেক সভাপতি আন্দ্রে আগনেল্লিকে ১৬ মাসের জন্য নিষিদ্ধও করা হয়েছে। ইতালিয়ান ক্লাবের মতোই এবার তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। পয়েন্ট কাটা না হলেও জরিমানা গুনতে হচ্ছে বার্সা-ম্যান ইউনাইটেডসহ আরও বেশ কটি ক্লাবকে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে