
ভুটানকে ২-০ গোলে হারিয়ে গতকাল প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। তবে খুব যে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, সেটা জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের জানিয়ে দিল সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগে নিজেদের দারুণভাবে ঝালিয়ে নিল তারা। ঘরের মাঠে আজ মালদ্বীপকে ৩-১ হারিয়েছে দলটি।
বিশান স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটের মধ্যেই তিন গোলের দেখা পেয়ে যায় সিঙ্গাপুর। ৪-৫-১ ছকে খেলা স্বাগতিকদের সপ্তম মিনিটে এগিয়ে দেন আমিরুল। সং উই ইয়ংয়ের কর্নার থেকে হেডে জাল কাঁপান তিনি।
একাধিক চোটের কারণে গত এক বছরে সিঙ্গাপুরের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি ইখসান ফান্দি। জোড়া গোল করে ফেরাটা দারুণভাবে রাঙালেন এই ফরোয়ার্ড। ২০ মিনিটে বাঁ প্রান্ত থেকে হারিস স্টুয়ার্টের ক্রসে মাথা ছোঁয়ালে দ্বিগুণ হয় ব্যবধান। ১২ মিনিট পর সংয়ের ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৩৯ ম্যাচে এটি তাঁর ২০ তম গোল। বর্তমানে খেলা সিঙ্গাপুরের ফুটবলারদের মধ্যে তাঁর চেয়ে বেশি গোল নেই আর কারও।
প্রথমার্ধে তুলনামূলকভাবে বেশ ভালো খেলেছে সিঙ্গাপুর। তবে কিছু জায়গায় দুর্বলতা ছিল স্পষ্ট। বিশেষ করে রক্ষণে, স্পেস থাকার কারণ মালদ্বীপও তাই কয়েকটি সুযোগ পায়। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক গোলটি করেন আহমেদ রিজুভান।
মালদ্বীপকে হারানোর আগে টানা ৬ ম্যাচ জয়হীন ছিল সিঙ্গাপুর। বিশেষ করে শেষ ৫ ম্যাচে মাত্র একবারই গোলের দেখা পেয়েছে তারা। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছে হংকংয়ের বিপক্ষে। ১০ জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে এই জয় নিশ্চয়ই আত্মবিশ্বাস জোগাবে র্যাঙ্কিংয়ের ১৬১ নম্বরে থাকা দলটিকে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে