ম্যাচ হারলে রেফারি, আম্পায়ারদের ওপর দোষারোপ করার ঘটনা দেখা যায় হরহামেশাই। অনেক সময় লাল কার্ড বা হলুদ কার্ডে ম্যাচের মোড় ঘুরে যায়। সেখানে স্পেনের সার্জিও বুসকেতসকে ব্যতিক্রমী চরিত্রই বলতে হবে।
লিওনেল মেসি, বুসকেতস, লুইস সুয়ারেজ, জর্দি আলবা—বার্সেলোনার সাবেক ফুটবলারদের পুনর্মিলনী হয়েছে ইন্টার মায়ামিতে। সেখানে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে গত ২৬ ফেব্রুয়ারি মুখোমুখি হয় এলএ গ্যালাক্সি ও ইন্টার মায়ামি। ম্যাচে ৪৬ মিনিটে একবার হলুদ কার্ড দেখেন এলএ গ্যালাক্সির মিডফিল্ডার মার্ক দেলগাদো। দেলগাদো ৮৭ মিনিটে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড, যার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। এটা নিয়েই বিতর্ক রয়েছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বলের দখল নিতে গিয়ে একে অন্যের সঙ্গে লেগে যায় বুসকেতস ও দেলগাদোর। ভিডিওর ক্যাপশন ছিল, ‘এটা তাহলে দ্বিতীয় হলুদ কার্ড’। ফাউলের প্রসঙ্গে বুসকেতস বলেন, ‘হ্যাঁ। সেখানে হালকা একটু ধাক্কা লেগেছে। খুবই হালকা ছিল। তবে কার্ডের সিদ্ধান্ত রেফারিরই ছিল। বাস্তবিক অর্থে সত্যিই এমনটা দেখিনি যে সে কার্ড দেখবে। কারণ সে পড়ে গিয়েছিল এবং সে-ই সঠিক। সম্ভবত এটা কার্ডও হয় না। খুবই হালকা একটা ফাউল হয়েছে যেখানে আমার সঙ্গে ধাক্কা লেগেছে।’
দেয়ান জোবেলিচের ৭৫ মিনিটের গোলে সেই ম্যাচে ১-০ গোলে প্রথমে এগিয়ে যায় এলএ গ্যালাক্সি। ৮৭ মিনিটে এলএ গ্যালাক্সি দশ জনের দলে পরিণত হওয়ার পরই সমতায় ফেরে ইন্টার মায়ামি। অতিরিক্ত সময়ের ২ মিনিটে মায়ামির সমতাসূচক গোল করেন মেসি। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় এলএ গ্যালাক্সি-ইন্টার মায়ামি ম্যাচ। লাল কার্ডের কোনো প্রভাব ছিল কি না সে প্রসঙ্গে বুসকেতস বলেন, ‘ম্যাচে যে পরিস্থিতি ছিল, আমি নিশ্চিত যে এটাই। কারণ সে চলে যাওয়ার পরই গোলটা হয়েছে। এক খেলোয়াড় কম নিয়ে খেলাটাই অনুপ্রেরণা যোগাবে। তবে এটা রেফারির সিদ্ধান্ত। এ ব্যাপারে আমাদের করার কিছু থাকে না।’ রিয়াল সল্ট লেককে ২-০ গোলে এবারের এমএলএস শুরু করেছিল ইন্টার মায়ামি। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ম্যাচ হারেনি মায়ামি। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্টে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে