
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে আলোড়ন তুলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও টেসলা ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার কেনার পর থেকে মাস্ক চাইলে আরও কী কী কিনতে পারতেন তা নিয়ে চলছে জোর আলোচনা। এর মাঝে ফুটবলের দলবদলবিষয়ক সাইট ট্রান্সফার মার্কেট বলছে, মাস্ক চাইলে রিয়াল-বার্সেলোনাসহ ১৫টি শীর্ষ স্থানীয় ক্লাব কিনতে পারতেন এই টাকায়।
টুইটার কিনতে মাস্কের খরচ হয়েছে সব মিলিয়ে ৪১ বিলিয়ন ইউরো। যদি টুইটার না কিনে ক্লাবগুলো কিনতেন, তবে মাস্কের হাতে আরও কিছু অর্থ অবশিষ্ট থাকত। এই ১৫টি শীর্ষ ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪০.৬৩ বিলিয়ন ইউরো।
যেখানে তার সবচেয়ে বেশি খরচ পড়ত বার্সেলোনা কিনতে। স্পেনের প্রভাবশালী এই ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪.৪৯ বিলিয়ন ইউরো। আর ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে কিনতে তার খরচ পড়ত ৪.৪৮ বিলিয়ন ইউরো।
এরপর তিন নম্বর দামি ক্লাব হিসেবে তিনি কিনতে পারতেন বায়ার্ন মিউনিখকে। টানা ১০ বুন্দেসলিগা শিরোপা জেতা ক্লাবটি কিনতে তাঁর খরচ হতো ৩.৯৮ বিলিয়ন ইউরো। মেসি-নেইমারদের পিএসজি কিনতে খরচ হতো ২.৩৬ বিলিয়ন ইউরো। এ ছাড়া মাস্ক অন্য যেসব ক্লাব কিনতে পারতে সেগুলোর মধ্যে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসিও রয়েছে।
যে ১৫টি ক্লাব কিনতে পারতেন ইলন মাস্ক (বিলিয়ন ইউরো)
ক্লাবের নাম মূল্য
বার্সেলোনা ৪.৪৯
রিয়াল ৪. ৪৮
বায়ার্ন ৩.৯৮
ম্যানইউ ৩. ৯৬
লিভারপুল ৩.৮৭
ম্যানসিটি ৩. ৭৭
চেলসি ৩.০২
আর্সেনাল ২. ৬৪
পিএসজি ২.৩৬
টটেনহাম ২. ১৭
জুভেন্টাস ১.৮৪
বরুসিয়া ১. ৭৯
আতলেতিকো ০.৯৪
ইন্টার ০. ৭০
এভারটন ০.৬২

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে