মাঠে এসে কখনোই বাবা বিশ্বনাথ ঘোষের অনুশীলন দেখা হয়নি ছোট্ট শ্রীর। সেই শ্রী আজ শুধু অনুশীলনেই নয়, বাবার কোলে চড়ে এসেছে সাংবাদিকদের সামনেও। নিজের মেয়েকে কোলে নিয়ে বিশ্বনাথ ঘোষ যেন ভীষণ দায়িত্বশীল এক বাবা!
‘দায়িত্বশীল’, সাফের পর থেকে এই বিশেষণটা বেশ ভালোভাবেই নিজের সঙ্গে মানিয়ে নিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের রাইটব্যাক বিশ্বনাথ। অথচ একটা সময় একগুঁয়ে, মেজাজি, মাঠে ফাউল করে লাল কার্ড দেখে দলকে বিপদে ফেলেন—এমন সব দুর্নাম গায়ে নিয়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের কাছে খলনায়কই হয়ে গিয়েছিলেন। সেই বিশ্বনাথ সাফে বাংলাদেশকে সাফের সেমিফাইনালে খেলিয়ে মন জয় করেছেন। ফাইনালে খেলতে পারলে নিজের পকেট থেকে দলকে দেবেন পাঁচ লাখ টাকা, এমন ঘোষণা দিয়ে কেড়েছেন সতীর্থদের মনও।
সাফের পারফরম্যান্সে সমালোচকদের মন যেমন জয় করেছেন, তেমনি তাঁকে নিয়ে এখন বাড়তি সতর্কতায় থাকতে হয় প্রতিপক্ষ দলগুলোকেও। এই যেমন আফগানিস্তান কোচ আবদুল্লাহ আল মুতায়িরি। বাংলাদেশ দলের যে কয়েকজন খেলোয়াড় নিয়ে তাঁকে আলাদা সতর্ক থাকতে হচ্ছে, বিশ্বনাথের নাম তাঁদের তালিকায় শীর্ষে। রক্ষণের ডান পাশে নিজের জায়গা ঠিকঠাক রেখে গোল বানিয়ে দেওয়ার কাজটা করতে পারেন বলেই আফগান কোচ আগে আটকাতে চাইছেন বিশ্বনাথকে। আল মুতায়িরি সাংবাদিকদের বললেন সেটাই, ‘বাংলাদেশ দলের সাতজন নিয়ে আমরা আলাদা কাজ করছি। তবে আমি আপনাদের একজনের নামই বলতে পারব। ঘোষ, নাম্বার ১২!’
আফগান কোচের এই কথাটা তোলা হয়েছে বিশ্বনাথের কানেও। এই কথাটা শোনার পর একচোট হেসেও নিলেন। হেসে হেসেই বললেন, ‘আমি বাঘও না, সিংহও না। জানি না কেন তিনি (আফগান কোচ) আমাকে ভয় পাচ্ছেন। আমার একটাই লক্ষ্য থাকবে সুযোগ পেলে দলের জন্য ইতিবাচক কিছু করার।’
তবে অন্যের মুখে নিজের প্রশংসাকে উপভোগই করছেন বলে জানালেন বিশ্বনাথ। নিজের স্বাভাবিক খেলাটা খেলে যেতে চান আফগানিস্তানের বিপক্ষেও, ‘আমার রূপ একটাই, আমি বিশ্বনাথ। আমি আসলে নতুন কিছু করিনি। মাঠে যেভাবে খেলি সেভাবেই খেলে যেতে চাই। সাফে হয়তো সেটাই চেষ্টা করেছি। আসলে প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আমারও লাগে। আমার পরিবারও ভীষণ উপভোগ করছে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে