ঢাকা: লিওনেল মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে চলছে নানা গুঞ্জন। সম্ভাব্য গন্তব্যের তালিকায় আছে ম্যানচেস্টার সিটির নামও। গত মৌসুমেও সিটিতে যাওয়ার পথে অনেকটা এগিয়ে গিয়েছিলেন মেসি। শেষ মুহূর্তে অবশ্য সিদ্ধান্ত বদলে বার্সাতেই থেকে যান তিনি। এবার ফের আলোচনায় মেসির ক্লাব ছাড়ার বিষয়টি। আলোচনায় নতুন করে হাওয়া দিলেন মেসির সাবেক গুরু ও ম্যানসিটি বস পেপ গার্দিওলা। এক লাইভ আলোচনায় সাবেক শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
মেসিকে নিয়ে গার্দিওলার প্রশংসা নতুন না হলেও, দলবদলের আগে এমন প্রশংসাকে অনেকেই মেসির সিটিতে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। সেই লাইভে মেসিকে নিয়ে গার্দিওলা বলেছেন, ‘গুণগত দিক দিয়ে মেসি অনন্য। এ ছাড়া মানসিকতা ও বুদ্ধিমত্তার দিক থেকেও সে দারুণ।’
বার্সেলোনায় তাঁর সময়ে কেমন দেখেছেন মেসিকে, জানাতে গিয়ে গার্দিওলা, ‘ট্রেনিংয়ে আমরা অনেক ম্যাচ খেলেছি। একটা ম্যাচও সে হারেনি। যদি সে হারত, তাহলে সে হয়তো মাঠ থেকে চলেই যেত। এমন প্রতিযোগিতামূলক মানসিকতা খুব কম খেলোয়াড়েরই থাকে।’
বার্সার তখনকার দল থেকে নিজেও অনেক শিখেছেন দাবি করে গার্দিওলা আরও বলেছেন, ‘তাদের এক অপরের মধ্যে তুমুল প্রতিযোগিতা হতো। কে কাকে ছাড়িয়ে যাবে এ নিয়ে লড়াই চলত। আমিও অনেক কিছু শিখেছি। তাদের সেরা সময়টা দেখতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে