নারী নির্যাতন মামলায় অভিযুক্ত দানি আলভেজ এখন দিন কাটাচ্ছেন কারাগারে। মামলা থেকে মুক্তি পেতে আলভেজ এখন বিখ্যাত আইনজীবী ক্রিস্টোবাল মার্তেলের দ্বারস্থ হয়েছেন।
বিখ্যাত এই মার্তেল একসময় লিওনেল মেসির মামলা সামলেছেন। বিখ্যাত ব্যবসায়ী জর্দি পুহোল ফেরুসোলার মামলা নিয়েও কাজ করেছিলেন মার্তেল। মেসি ও পুহোল ফেরুসোলার মামলা তো আছেই। এ ছাড়া স্পেনের পিপলস পার্টির কোষাধ্যক্ষ আলভারো লাপুয়ের্তার অ্যাটর্নি ছিলেন মার্তেল। বার্সেলোনা ক্লাবের সাবেক সভাপতি জোসেপ লুইজ নুনেজের অ্যাটর্নিও ছিলেন মার্তেল।
গত শুক্রবার কাতালোনিয়ায় স্থানীয় সময় সকালে নারী নির্যাতনে অভিযুক্ত আলভেজকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সন্ধ্যার দিকে মেক্সিকান ক্লাব পুমা তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে। আলভেজ গ্রেপ্তার হওয়ার পর একসময়ের বার্সেলোনা-সতীর্থ জাভি হার্নান্দেজ দুঃখ প্রকাশ করেছিলেন। পুরো ঘটনা না জেনে মন্তব্য করায় তারপর ক্ষমা চেয়েছেন। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার এমন করতে পারেন, তা কল্পনায়ও আনতে পারেননি বার্সার কোচ।
২০২২-এর শেষের দিকে বার্সেলোনায় ছুটি কাটাতে এসেছিলেন আলভেজ। বার্সেলোনার সাটন নাইট ক্লাবে এক নারীকে বাজেভাবে স্পর্শ করার অভিযোগ তোলা হয়েছিল আলভেজের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, ‘হ্যাঁ, আমি সেখানে ছিলাম। অন্যান্য মানুষের মতো আমিও খুব উপভোগ করছিলাম। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমি নাচতে পছন্দ করি। আমি কাউকে বিরক্ত না করে নাচানাচি করছিলাম। সেই নারীকে আমি চিনি না। জীবনেও দেখিনি তাঁকে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে