
জয় যেন অধরা হয়ে গেছে আর্জেন্টিনা দলের কাছে। যুক্তরাষ্ট্রে চলমান শিবিলিভস কাপে দুই ম্যাচের দুটিতে হেরেছে আকাশী-নীলরা। এমনকি টুর্নামেন্টে কোনো গোলও করতে পারেননি আর্জেন্টিনার মেয়েরা।
ন্যাশভিলের গিওদিস পার্কে ১ মার্চ রাতে যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। মাঝে দুই দিন বিরতির পর গত রাতে একই মাঠে খেলতে নেমেছে আকাশী-নীলরা। এবার কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোল ৬৪ মিনিটে করেছেন কলম্বিয়ার ফরোয়ার্ড লিন্ডা কাইসেদো। চার দলের এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে এখন পর্যন্ত দলটি ৩ গোল হজম করেছে।
সাধারণত ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রের একাধিক শহরে শিবিলিভস কাপ। ২০১৬ সাল থেকে চলছে মেয়েদের এই টুর্নামেন্ট। চারটি দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে হয় এই টুর্নামেন্ট। জিতলে ৩ পয়েন্ট, ড্রতে ১ পয়েন্ট পাবে দলগুলো। হারলে কোনো পয়েন্ট নেই। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। পয়েন্ট সমান হলে গোল ব্যবধান, কত গোল করেছে, মুখোমুখি ম্যাচের ফলাফল দেখে জয়ী দল নির্বাচিত করা হয়।
এখন পর্যন্ত দশবার আয়োজিত হয়েছে শিবিলিভস কাপ। যুক্তরাষ্ট্রে আয়োজিত মেয়েদের এই টুর্নামেন্টে সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রই। একবার করে শিরোপা জিতেছে ফ্রান্স, ইংল্যান্ড ও জাপান। এবার যুক্তরাষ্ট্র, কানাডা, কলম্বিয়া ও আর্জেন্টিনাকে নিয়ে হচ্ছে শিবিলিভস কাপ। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে যুক্তরাষ্ট্র। দুই ও তিনে থাকা কানাডা, কলম্বিয়া দুই দলেরই পয়েন্ট ৩। শুধু গোল ব্যবধানই পার্থক্য গড়ে দিয়েছে।
শনিবার শিবিলিভস কাপের লিগ পর্বের শেষ দিনে রয়েছে দুই ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে আর্জেন্টিনা-কানাডা। সেদিন মধ্যরাতে স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে।

এই নিয়ে টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামছে ইংল্যান্ড। ২০২২ সালে অ্যাডিলেডে ১০ উইকেটে জেতে ইংল্যান্ড। এরপর গায়ানায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ৬৮ রানে জিতে ইংল্যান্ডকে হারায় ভারত। আজ ইংলিশদের প্রতিশোধের পালা। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে
১১ মিনিট আগে
পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনা যেন সহজে শেষ হবার নয়। একের পর এক ইস্যু সামনে চলে আসে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ পাকিস্তান যখন বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দিকে ধেয়ে গেল সমালোচনার তির। পিসিবি এমন সিদ্ধান্ত কী করে নিল, তা বুঝতেই পারছেন না
৪৩ মিনিট আগে
আজকের সেমিফাইনালটি যেন দুই সেয়ানের লড়াই! হতে পারে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিশ্বকাপ শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু জয়ের তরিকা খুঁজেই সেমিফাইনালে উঠে এসেছে তারা। ফিরেছে ছন্দে। তাই সেমিফাইনালে ‘ফেবারিট’ ভারতকে সত্যিকারের বিপদে ফেলতে পারে ইংল্যান্ডই।
২ ঘণ্টা আগে
সাইক্লোন, ঝড়, সুনামি—গত রাতে ফিন অ্যালেনের ব্যাটিংকে বিশ্লেষণ করতে এই শব্দগুলোও যেন কম হয়ে যায়। ভিডিও গেমসের মতো একের পর এক বাউন্ডারি মারছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা গড়ে ফেললেন সেমিফাইনালেই। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের অধিনায়ক তো বটেই, কলকাতার ইডেন গার্ডেনসে তাঁর ব
৩ ঘণ্টা আগে