Ajker Patrika

চমক নিয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চমক নিয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ভুটানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন রাকিব হোসেন। ছবি: বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে বড় চমক দিয়েছে বাংলাদেশ। রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে আজ দেখা যাবে আক্রমণভাগে। দলের মূল সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলবেন এই ডিফেন্ডার। একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলারও।

৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছেন কোচ। আক্রমণভাগের দুই প্রান্তে বিশ্বনাথের সঙ্গী ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন। লেফট উইংয়ে খেলবেন ফাহিম, রাইট উইংয়ে রাকিব। মাঝমাঠে অভিজ্ঞ জামাল ভূঁইয়ার সঙ্গে আছেন কানাডাপ্রবাসী শমিত শোম। তাঁদের সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন তারিক কাজী।

রক্ষণভাগে অধিনায়ক তপু বর্মনের সঙ্গে সেন্টার ব্যাকে থাকছেন প্রবাসী জিদান ইউসুফ। লেফট ব্যাকে জায়গা পেয়েছেন জায়ান আহমেদ। রাইট ব্যাকের দায়িত্বে সাদ উদ্দিন। গোলপোস্ট সামলাবেন মেহেদী শ্রাবণ।

বাংলাদেশের শুরুর একাদশ:

মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন (অধিনায়ক), জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, তারিক কাজী, শমিত সোম, জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত