ফুটবল বিশ্বকাপ হচ্ছে কাতারে। আর সেই কাতার দলটিই নিজেদের দেশে হয়ে গেল দর্শক। তবে তাতে খুব একটা হতাশ হচ্ছেন না কাতারের কোচ ফেলিক্স সানচেজ। মধ্যপ্রাচ্যের দেশটি বিশ্বকাপে আবার খেলার সুযোগ পেলে ভালো খেলবে বলে মনে করেন সানচেজ।
আয়োজক তো বটেই, দল হিসেবেও কাতারের অভিষেক হলো এবারের বিশ্বকাপে। যেখানে এবারের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পায় কাতার। আল বায়েত স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে যায় কাতার। আর গতকাল আল থুমামা স্টেডিয়ামে সেনেগালের কাছে ৩-১ গোলে হেরে বিদায়ঘণ্টা বেজে যায় স্বাগতিকদের। তাতে দ্বিতীয় স্বাগতিক দেশ হিসেবে প্রথম রাউন্ডে বিদায় নিল কাতার। ২০১০ বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকাও বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকে।
স্যানচেজ মনে করেন, পরের বিশ্বকাপে খেলার সুযোগ পেলে কাতার ভালো খেলবে। কাতার কোচ বলেন, ‘এটা আমাদের প্রথম বিশ্বকাপ। যদি আমরা আরেকবার বিশ্বকাপ খেলতে পারি, সেটা খুব দারুণ হবে। অভিজ্ঞতা সব সময়ই কাজে দেয়।’
স্যানচেজ আরও বলেন, ‘আমাদের কিছু তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। কয়েকজন খেলোয়াড় চলে যাবে, আরও নতুন আসবে। পরবর্তী এশিয়ান কাপে আমাদের বেশ কয়েকজন নতুন খেলোয়াড় থাকবে। দীর্ঘ সময়ের জন্য কেউই সেরা খেলাটা খেলতে পারে না। তবে তার মানে এটাই শেষ না।’
দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া কাতারের কাছে বাকি ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। ২৯ নভেম্বর আল-বায়েত স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সান্ত্বনার জয় পেতে খেলবে কাতার।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে