কাগজে-কলমে আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে ছিল ব্রাজিলের। যতটুকু সংশয় ছিল সেটাও উড়িয়ে দিলেন নেইমার-লুকাস পাকেতা। ঘরের মাঠে নেইমারের পাসে পাকেতার গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ৬ ম্যাচ আগেই কাতার বিশ্বকাপের টিকিট কাটা হয়ে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
সাউ পাওলোর নিও কুইমিকা অ্যারেনায় কলম্বিয়ান খেলোয়াড়দের গায়ের জোরের খেলায় প্রথমার্ধে গোল পায়নি ব্রাজিল। প্রতিপক্ষ খেলোয়াড়দের ধাক্কাধাক্কিতে বিরক্ত নেইমার ম্যাচের শুরুতে রেফারির দিকে তেড়েও গেলেন। পরে তার পাসেই দলকে জয়সূচক গোল এনে দেন অলিম্পিক লিওঁ মিডফিল্ডার পাকেতা।
ম্যাচের ৭২ মিনিটে পিএসজি সতীর্থ মার্কিনিওসের কাছ থেকে বল পেয়ে সুযোগটাকে কাজে লাগান নেইমার। তার বাড়ানো বলে কলম্বিয়ার দুই খেলোয়াড়ের মাঝখান থেকে গোল আদায় করেন পাকেতা।
১২ ম্যাচের ১১টিতেই জয় নিয়ে কনমেবল অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ৩৪ পয়েন্টে সবার ধরাছোঁয়ারও বাইরে সেলেসাওরা। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের ব্যবধান ৯। আগামীকাল ভোরে উরুগুয়ের বিপক্ষে জয় পেলে নেইমারদের সঙ্গে মেসিদের পয়েন্ট ব্যবধান কমে হবে ছয়। ব্রাজিলের কাছে হেরে ১৬ পয়েন্টে টেবিলের পাঁচে নেমে গেছে কলম্বিয়া।
ব্রাজিল জয় পেলেও উয়েফা অঞ্চল থেকে পয়েন্ট হারিয়েছে পর্তুগাল। আয়ারল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। গ্রিসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে স্পেন। মাল্টাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্রোয়েশিয়া।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে