Ajker Patrika

প্রথমার্ধে জালের দেখা পেল না ব্রাজিল

প্রথমার্ধে জালের দেখা পেল না ব্রাজিল

সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। স্টেডিয়াম ৯৭৪ এ আজ প্রথমার্ধে সুইজারল্যান্ডের বিপক্ষেও আক্রমণাত্মক খেলার ধারা বজায় রেখেছে ব্রাজিল। সুইসদের রক্ষণদুর্গে হানা দিয়েছিল ব্রাজিল। তবে গোলের দেখা পায়নি সেলেসাওরা। গোলশূন্য ড্র তে থেকে শেষ হয় প্রথমার্ধ।   

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণের খেলা চলেছে। সঙ্গে শারীরিক শক্তি প্রদর্শনের খেলাও চলেছে। ফাউল বেশি করেছে সুইজারল্যান্ড। যেখানে প্রথম তিন মিনিটের মধ্যেই দুবার ফাউল করে বসে সুইসরা। এরপর ম্যাচের ৬ মিনিটের সময় গোল করার সুযোগ পেয়েছিল সুইসরা। কর্ণার থেকে রুবেন ভারগাসের ক্রসে উইডমার ডান পায়ে একটা শট নিয়েছিলেন কিন্তু সেই সুযোগ লক্ষ্যভ্রষ্ট হয়। 

এরপরই পাল্টা আক্রমণে যায় ব্রাজিল। ২৭ মিনিটের সময় রাফিনহার ক্রস থেকে ভিনিসিউস জুনিয়র গোল করার সুযোগ পেয়েছিলেন। সুইস গোলরক্ষক ইয়ান সোমার তা ঠেকিয়ে  দিয়েছেন। ঠিক তার পরের মিনিটে কাসেমিরো গোল করার সুযোগ হাতছাড়া করেন। ৩১ মিনিটে এদের মিলিতাওয়ের পাস থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন রাফিনহা। এবারও ব্রাজিলিয়ানদের হতাশ করেছেন সোমের। প্রথমার্ধের শেষের দিকে বেশ কয়েকবার সুইসদের রক্ষণদুর্গে হানা দিয়েও গোলমুখ খুলতে পারেনি ব্রাজিল। গোলশূন্য ড্রয়ে থেকে শেষ হয় প্রথম ৪৫ মিনিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত