ঢাকা: ম্যানচেস্টার সিটির কোনো ম্যাচ ছিল না কাল রাতে। তবে পেপ গার্দিওলারা এই সময় শ্যাম্পেন নিয়ে টিভির সামনে বসেছিলেন কি না, নিশ্চিত নয়। অবশ্য তাঁদের হাতে শ্যাম্পেন থাকা অস্বাভাবিকও নয়। আগে থেকে আভাস ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডের লেস্টারের কাছে হারলেই সিটির শিরোপা নিশ্চিত! হয়েছেও তা–ই। লেস্টারের কাছে ম্যানইউ ২–১ গোলে হারতেই উৎসব শুরু সিটিতে।
মৌসুমজুড়ে দুর্দান্ত খেলা সিটি ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তাদের কাজ আগেই অনেকটা সেরে রেখেছিল। কাল তাদের আনুষ্ঠানিকতা সারার কাজটা করে দিল নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে লেস্টারের কাছে রেড ডেভিলরা হারতেই তিন ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত সিটিজেনদের।
ম্যাচের প্রথমার্ধে লুক থমাসের গোলে পিছিয়ে পড়া ইউনাইটেডকে ৫ মিনিট পরেই ম্যাচে ফেরান ম্যাসন গ্রিনউড। দ্বিতীয়ার্ধের এগিয়ে যেতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামে ম্যানইউ । দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটেই দুই পরিবর্তন আনে তারা। আক্রমণের ধার বাড়াতে ম্যাসন গ্রিনউড আর অ্যান্থনি এলেঙ্গাকে উঠিয়ে নিয়ে এডিনসন কাভানি ও মার্কাস রাশফোর্ডকে মাঠ নামান ওলে গুনার সুলশার। কাজের কাজ হয়নি, উল্টো ৬৬ মিনিটে গোল হজম করেছে একাদশে ১০ পরিবর্তন নিয়ে মাঠে নামা ইউনাইটেড। লেস্টারের জয়সূচক গোলটি করেন চাগলার সয়ুঞ্জু।
কাল লেস্টার বিপক্ষে মাঠে নামার আগে ৩৪ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ছিল ম্যানইউ। সুলশারের দলকে শিরোপ জিততে হলে লেস্টারের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। জিততে হতো লিগের বাকি সব ম্যাচও। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হতো সিটির বাকি ম্যাচগুলোর দিকেও। লিগে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল সুলশারের দল। তাদের এই হারে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয়েছে পেপ গার্দিওলার দল।
২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর তৃতীয়বারের মতো লিগ শিরোপা জিতলেন পেপ গার্দিওলা। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমেও লিগ শিরোপা জিতেছিল সিটিজেনরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির এটি সপ্তম শিরোপা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে