সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে যেন ‘বাংলাদেশের মার্তিনেজ’ বনে গিয়েছিলেন মোহাম্মদ আসিফ। হয়েছিলেন আসরের সেরা গোলরক্ষক। কিন্তু ভিয়েতনাম মিশনে যাওয়া হলো না তাঁর। আসিফকে ছাড়াই গত বুধবার দেশ ছেড়ে যান যুবারা। এমনটা কিছুতেই যেন মানতে পারছেন না আসিফ। তাঁর স্বপ্ন ছিল এএফসির বাছাইয়ে ভালো কিছু করার। কিন্তু ফিটনেস ঘাটতির কারণ দেখিয়ে এই সেরা গোলকিপারকে দলে নেননি কোচ মারুফুল হক।
কদিন ধরে আলোচনার কেন্দ্রে কোচ মারুফুল। এই আলোচনার শুরুটা হয় বসুন্ধরা কিংসের একটা চিঠিকে কেন্দ্র করে। যেখানে কোচ মারুফুলের বিরুদ্ধে একগাদা অভিযোগ বাফুফের সামনে তুলে ধরে ক্লাবটি। এরপর পাল্টা বার্তায় মারুফুলও কড়া জবাব দেন। বসুন্ধরা কিংস ক্লাব আর কোচ মারুফুলের দ্বন্দ্বের বলিই মনে করা হচ্ছে আসিফকে!
মূলত কিংসের ছয়জন খেলোয়াড় অনূর্ধ্ব-২০ দলে খেলেন। যাঁরা সাফেও ছিলেন। কিন্তু সাফ জিতে আসার পর এএফসির বাছাইয়ের প্রস্তুতিতে সময়মতো নাকি তাঁদের ক্যাম্পে পাননি মারুফুল। যখন পেয়েছিলেন, তখন গোলকিপার আসিফকে দেখেই ফিট নন বলে সার্টিফিকেট দেন কোচ। তাই তিনি আর আসিফকে দলে নেননি। মারুফুলের ব্যাখ্যা অনেকটা এমন, ‘দেখেন, আমার কাছে মনে হয়েছে, সাফে খেলা আসিফ আর এখনকার আসিফ এক নয়। তার ফিটনেসে ঘাটতি ছিল। তাই আমি নিইনি তাকে।’
পুরোদমে প্রস্তুত হয়ে কিন্তু অপেক্ষায় ছিলেন আসিফ। সাফে হিরো হওয়া এই গোলকিপারের বহুদিনের স্বপ্ন এএফসিতে ভালো করার। কিন্তু ভিয়েতনামে যেতে না পেরে মনটাই ভেঙে গেছে আসিফের। রাজ্যের কষ্ট বুকে চেপে আজকের পত্রিকাকে আসিফ বললেন, ‘আমার তো পুরোপুরি প্রস্তুতি ছিল খেলার। যেহেতু শ্রাবণ নেই, আমি অবশ্যই পছন্দের দিক থেকে সেরা ছিলাম...আসলে মনটা খুবই খারাপ হয়েছে। দেখেন ভাই, আমরা তো টাকার জন্য ফুটবল খেলি না। জাতীয় দল থেকে তো কোনো টাকা দেয় না আমাদের। আমরা খেলি দেশের জন্য, দেশকে ভালোবাসি বলেই খেলি। সেখানে আমাদের একটা ভালো সুযোগ ছিল এএফসিতে কোয়ালিফাই করার। যেহেতু আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছি। টিমটা সবদিক থেকে পারফেক্ট ছিল। আর আমিও এএফসি আগে খেলতে পারিনি। এবার যেহেতু সাফে ভালো করেছি, আশা ছিল এএফসিতেও ভালো করার। সেভাবে সব প্রস্তুতিও ছিল। কিন্তু যেতে পারলাম না।’
আসলে কী হয়েছে মারুফুল আর কিংসের? কান পাতলেই শোনা যায় ফিসফাস। কিন্তু কোনটা সঠিক, কোনটা বেঠিক—বলা মুশকিল। কাছে থেকেও কিছুই বুঝতে পারেননি আসিফও, ‘জানি না ভাই, বলতেও পারব না ওদের (কিংস ও মারুফুল) মধ্যে কী হয়েছে। আমাদের কেবল বলেছিল ক্যাম্প থেকে ক্লাবে চলে আসতে, আমরা চলে আসছি। এর বাইরের কিছু বলতে পারব না। এখন সামনে ভালো কিছু করতে চাই। আমার লক্ষ্য লিগে পারফর্ম করা। আর লিগে ভালো করে জাতীয় দলে জায়গা করে নেওয়া।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে