২০২২ ফুটবল বিশ্বকাপের পর ব্রাজিলের পারফরম্যান্স হচ্ছে অম্লমধুর। ধারাবাহিকভাবে জিততে পারছে না দলটি। গতকাল প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে দারুণ শুরু করেও ৪-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
হোসে আলভালাদ স্টেডিয়ামে গতকাল খুব দ্রুতই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ১১ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে গোল করেন লুকাস পাকেতা। ১৬ মিনিটে আরও একবার এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিল ব্রাজিল। ভিনিকে ডি-বক্সে ফাউল করা হলে পেনাল্টি পেয়েও যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে গোল বাতিল করা হয়। এরপর ২২ মিনিটে হাবিব দিয়ালোর গোলে সমতায় ফেরে সেনেগাল।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ করার পর দ্বিতীয়ার্ধে ব্রাজিলের দুঃখ বাড়িয়ে দেন মারকুইনোস। ৫২ মিনিটে আত্মঘাতী গোলে সেনেগালকে এগিয়ে দেন ব্রাজিলের এই ডিফেন্ডার। ৫৫ মিনিটে সেনেগালকে ৩-১ গোলে এগিয়ে নেন সাদিও মানে। এরপর ৫৮ মিনিটে মারকুইনোসের গোলেই ব্যবধান কমায় ব্রাজিল। আর অতিরিক্ত সময়ে মানের পেনাল্টিতে এগিয়ে যায় ব্রাজিল। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় পায় সেনেগাল। সেনেগালের কাছে হারার পর সতীর্থদের দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ ব্রাজিলের ডিফেন্ডার দানিলো। স্পোর টিভিকে দানিলো বলেন, ‘আমাদের অনেক নতুন ফুটবলার এসেছে, সিস্টেম পরিবর্তন হয়েছে। অনেক খেলোয়াড় ছুটি কাটিয়ে ফিরেছে। তবে অজুহাত দিলে এবং এভাবে হারলে চলবে না। খুব দ্রুত শিখতে হবে কারণ আমাদের নিয়ে অনেকেরই বেশি আশা।’
কাতার বিশ্বকাপের পর ব্রাজিল আন্তর্জাতিক ফুটবলে তিন ম্যাচ খেলেছে। তিন ম্যাচের মধ্যে জিতেছে এক ম্যাচে। চলতি সপ্তাহের শনিবার বার্সেলোনায় গিনিকে ৪-১ গোলে হারিয়েছিল তারা। এর আগে মার্চের শেষে মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে