সিরিয়া কী মানের দল, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশের যুবারা। গতকাল শনিবার এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের প্রথম ম্যাচেই সিরিয়ার কাছে ৪-০ গোলে হেরেছেন মিরাজুলরা।
বৃষ্টি বাগড়ায় এ দিন বিলম্বে শুরু হয় ম্যাচটি। আর মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় প্রথম গোল হজম করে ফেলে বাংলাদেশ। এরপর ম্যাচে সমতা ফেরার আগেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে সিরিয়া। প্রথমার্ধে দুই একটি আক্রমণ ছাড়া আশা জাগানিয়া তেমন কিছুই করতে পারেনি মারুফুল হকের দল। তাতে ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
বিরতির পর লাল জার্সিদারিদের আক্রমণের গতি আরও বাড়ে। বাংলাদেশের যুবারা কিছুতেই সেই গতির সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে আরও দুবার বাংলাদেশের জালে বল জড়ায় সিরিয়া।
এর আগে দেশ ছাড়ার সময় এই টুর্নামেন্ট নিয়ে নিরাশার কথা শুনিয়েছিলেন অনূর্ধ্ব-২০ দলের কোচ মারুফুল হক। প্রথম ম্যাচেই সেই ছায়া দেখা গেল।
গ্রুপ পর্বে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের খেলা গুয়ামের বিপক্ষে। ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে পরের দুটি ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ সেপ্টেম্বর। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও ৬ সেরা রানার্সআপ খেলবে ২০২৫ সালের চূড়ান্ত পর্বে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে