লিওনেল মেসির সামনে এখন যেন রাজ্যের ব্যস্ততা। ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবলের ব্যস্ততা তো শুরু হয়েছেই। আন্তর্জাতিক ফুটবলেও রয়েছে ব্যস্ত সূচি।
নতুন মৌসুম শুরুর আগে প্রাক মৌসুম সফরে যায় ইন্টার মায়ামি। সেই সফরে মায়ামির পুরো ৯০ মিনিট খেলা তো দূরে থাক, মূল একাদশেও তাঁর উপস্থিতি ছিল বিরল। এমনকি হংকং একাদশের বিপক্ষে না খেলানোয় বেশ সমালোচনার মুখে পড়তে হয় মায়ামিকে। সেই সমালোচনা থেকেই যেন শিক্ষা নিয়েছে মায়ামি। নতুন মৌসুমে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ, এমএলএসসহ প্রথম চার ম্যাচের প্রতিটিতেই খেলেন ৯০ মিনিট।
সেখানে আজ চেজ স্টেডিয়ামে মন্ট্রিলের বিপক্ষে এমএলএস ম্যাচে মায়ামির দলেই রাখা হয়নি মেসিকে। ম্যাচও মায়ামি হেরে যায় ৩-২ গোলে। মেসির অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করা হলে কোচ টাটা মার্টিনো বলেন, ‘আমরা এক সপ্তাহ আগে থেকেই আলোচনা করেছি। আমাদের মনে হয়েছিল যে এই ম্যাচে তাঁর বিশ্রাম নেওয়া দরকার। ন্যাশভিলের ম্যাচে কী হয়েছে, সেটা বাদ দিয়েই বলছি।’
মন্ট্রিল ম্যাচের আগে সর্বশেষ ম্যাচ মায়ামি খেলেছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে। ন্যাশভিলের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগটিতে ২-২ গোলে ড্র করেছিল মায়ামি। সেই ম্যাচে মায়ামির গোল দুটি করেছিলেন মেসি ও লুইস সুয়ারেজ। মেসি তো আজ ছিলেনই না মন্ট্রিলের বিপক্ষে। সুয়ারেজকেও নামানো হয়েছে বদলি খেলোয়াড় হিসেবে। সুয়ারেজের মতো সার্জিও বুসকেতসকেও বদলি খেলোয়াড় হিসেবে খেলোনো হয়েছে। বুসকেতস, সুয়ারেজকে বদলি খেলোয়াড় হিসেবে খেলোনোর ব্যাখ্যায় মার্টিনো বলেন, ‘(সংবাদমাধ্যম) জিজ্ঞেস করেছিল দশ দিন আগে যে আমার খেলোয়াড়দের বিশ্রামে রাখার পরিকল্পনা আছে কি না। আমরা করেছি (বিশ্রাম দেওয়া)।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে