লিওনেল মেসির পায়ের সামনে মেক্সিকোর জার্সি পড়ে থাকার ব্যাপারে রীতিমতো ক্ষেপে গিয়েছিলেন ক্যানেলো আলভারেজ। মেক্সিকোর জার্সি ‘অসম্মানিত’ হওয়ার দাবি করে মেসিকে হুমকি পর্যন্ত দিয়েছিলেন এই মেক্সিকান বক্সার। গতকাল এ ব্যাপারে মুখ খুললেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের দাবি, মেক্সিকোর জার্সিকে তিনি অসম্মান করেননি।
গত শনিবার মেক্সিকোকে হারিয়ে আর্জেন্টিনার উল্লাসের ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, খেলোয়াড়দের বিভিন্ন সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সি মেঝেতে পড়ে ছিল মেসির সামনে। একপর্যায়ে নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে পা লেগে যায় মেসির, যা নিয়ে শোরগোল করেছিলেন ক্যানেলো। গতকাল পোল্যান্ডকে ২-০ গোলে হারানোর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মেসি। মেক্সিকোর জার্সি অসম্মানিত হওয়ার ব্যাপারে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এটা আসলে ভুল বোঝাবুঝি ছিল। আপনারা যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমি কাউকে অসম্মান করি না। খেলার পর লকার রুমের অবস্থা এমন হয়। আমি ক্ষমা চাইব না, কারণ আমি মেক্সিকোর জনগণ বা মেক্সিকোর জার্সিকে অপমান করিনি।’
এর আগে অবশ্য মেসির কাছে ক্ষমা চেয়েছেন ক্যানেলো। গতকাল মেক্সিকান বক্সার বলেন, ‘গত কিছুদিন আমি আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম। অনেক অযৌক্তিক মন্তব্য করেছি। তাই আমি মেসি এবং আর্জেন্টিনার জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রতিদিনই আমরা অনেক কিছু নতুন করে শিখি। এবার শিখলাম আমি।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে